Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ধৃত নূর GST-র গুপ্তচর হিসেবে কাজ করত! পুলিশের হাতে বি.স্ফোরক তথ্য

Date:

Share post:

গত ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানের দিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির সামনে থেকে অস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছিল নূর আমিনকে (Noor Amin)। বৃহস্পতিবার তাকে আলিপুর আদালতে (Alipore Court) পেশ করে একাধিক বিস্ফোরক তথ্য তুলে ধরল পুলিশ। পুলিশ এদিন আদালতে জানিয়েছে, তদন্ত করে জানা গিয়েছে নূর মুখ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার আগে কলকাতার জিএসটি দফতরের (GST) ডিজির সঙ্গে বৈঠক করেছিলেন। আর এরপরই উঠেছে একাধিক প্রশ্ন। নূরকে কেন পাঠানো হল? কে বা কারা তাঁকে পাঠাল তা নিয়েও উঠছে প্রশ্ন।

তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, নূর কলকাতার জিএসটি দফতরের গুপ্তচর হিসেবে কাজ করত। তার মূলত কাজ ছিল, শহরের প্রভাবশালী শিল্পপতি ও ব্যবসায়ীরা কোথায়, কবে জিএসটি ফাঁকি দিচ্ছেন, তার তথ্য তৈরি করে জিএসটি আধিকারিকদের দেওয়া। অভিযোগ, নূরের কাছ থেকে সেই তথ্য পেয়ে শহর কলকাতা-সহ বিভিন্ন জেলায় তল্লাশি অভিযান চালায় জিএসটি দফতর। নূরের দেওয়া তথ্য তালিকার উপর ভিত্তি করে জিএসটি দফতর এক কোটি টাকা বাজেয়াপ্ত করে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে। তদন্তে আরও জানা গিয়েছে, পুরস্কারস্বরূপ নূরকে জিএসটি-র তরফ থেকে দেওয়া হয়েছিল ১৮ লক্ষ টাকা।

ইতিমধ্যে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Special Task Force) গোয়েন্দারা এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছেন, সেই সময় কলকাতার জিএসটি দফতরে যাঁরা ডিজি পদে ছিলেন সেই সব ব্যক্তি বর্তমানে দক্ষিণ ভারতের চেন্নাই-সহ বিভিন্ন জায়গায় কর্মরত। ফলে তাঁদের সঙ্গে কথা বলা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেকারণেই চেন্নাই পুলিশের সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ।

 

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...