Friday, June 26, 2026

এবার সমুদ্র জয়ের পথে ভারত ! মহাসাগরের ৬০০০ মিটার গভীরে সমুদ্রযান

Date:

Share post:

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই মহাকাশে ইতিহাস গড়বে ভারত। চলতি মাসের ২৩-২৪ তারিখ নাগাদ চাঁদের মাটি ছোঁবে ভারতের চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। তবে এবার মহাকাশের পাশাপাশি মহা সমুদ্রেও দাপট দেখাবে ভারত (India)। গভীর অনুসন্ধান এবং গবেষণার কারণে এবার মহাসাগরের প্রায় ৬০০০ মিটার গভীরে যাচ্ছে সাবমার্সিবল সাবমেরিন সমুদ্রযান (Samudrayaan) মৎস্য-৬০০০ (MATSYA 6000)। এই প্রথম বিজ্ঞানীদের নিয়ে জলের এতটা গভীরে যাচ্ছে জলযান। ইতিমধ্যেই ভারতীয় সাবমেরিনের (MATSYA 6000) ট্রায়াল রানের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে।

সম্প্রতি টাইটান ডুবোজাহাজের মর্মান্তিক পরিণতি আরও একবার সমুদ্রের তলদেশের রহস্যকে বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় ভারতীয় সমুদ্র বিজ্ঞানীদের বড় পদক্ষেপ। আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স চিনের সঙ্গেই এলিট ক্লাবে যোগ দিয়েছে ভারতও। ২০২৬ সালে ভারতের ‘সমুদ্রায়ন মিশন-এর (Mission Samudrayaan) ঘোষণা করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি (National Institute of Ocean Technology)। যেই সমুদ্রযানে চড়ে প্রথমবার ভারতীয় বিজ্ঞানীরা নামবেন অতল মহাসাগরের গভীরে। আগামী বছর থেকেই ট্রায়াল রান শুরু হয়ে যাচ্ছে বলে খবর। সাগরের গভীরে প্রাথমিক সমস্যা হল জলের বিপুল চাপ সহ্য করা। প্রাথমিকভাবে ট্রায়ালের প্রথম পর্বে ৫০০ মিটার গভীরে পর্যন্ত নামানো হবে সমুদ্রযানটিকে। সামুদ্রিক চাপ সাবমেরিন ঠিক কতটা সহ্য করতে সক্ষম এবং সেই সময় আপৎকালীন ব্যবস্থা কতটা দ্রুত কাজ করবে- এই সবকিছু দেখে নিয়ে ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ এই ট্রায়াল শুরু হবে। এবং আগামী ২০২৫ সালের শেষদিকে ৬ হাজার মিটার পর্যন্ত ট্রায়াল হবে।

সমুদ্রযান অভিযানের সূচনা হয় দক্ষিণ ভারতের চেন্নাইয়ে। প্রকল্পের খরচ ৬ হাজার কোটি টাকা। আপৎকালীন পরিস্থিতিতে এটি ১২ ঘণ্টা পর্যন্ত সমুদ্রের গভীরে টিকে থাকতে পারবে বলে জানিয়েছেন ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজির গবেষক-ইঞ্জিনিয়াররা। পরে ট্রায়াল রানের রিপোর্ট দেখে এই সময়সীমা ৯৬ ঘণ্টা অবধি বাড়ানো হবে। কেন্দ্রের তরফে বলা হয়েছে যে সমুদ্রের অতলে নিকেল, ম্যাঙ্গানিজ, কোবাল্ট সহ একাধিক খনিজ পদার্থের খোঁজ চালানো হবে। সমুদ্রের বাস্তুতন্ত্র নিয়েও পরীক্ষা চালানো হবে।

 

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...