Thursday, March 26, 2026

এবার বিজেপি সাংসদ লকেটের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নিয়ে ইডি দফতরে তৃণমূল কাউন্সিলর

Date:

Share post:

সম্প্রতি তৃণমূলের তারকা সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিল বিজেপি। ‘প্রতারিত’ দের সঙ্গে নিয়ে ইডির কাছে নালিশ জানিয়েছে বিজেপির এক দলবদলু নেতা। এবার ঠিক উল্টো। বিজেপির তারকা সাংসদ তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইডির দ্বারস্থ এক তৃণমূল কাউন্সিলর।

আজ, শুক্রবার সকালে ইডি দফতরে গিয়ে বিধাননগর পুরনিগমের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায় আইনজীবীদের সঙ্গে নিয়ে লকেটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন তুলসীদেবী। তাঁর অভিযোগ, “ইডি বিভিন্ন তদন্তে যুক্ত হয়েছে, তারা তদন্ত করছে আর আমরা দেখছি এই তদন্তে কিছু বিরোধী দলের লোকেদেরকেই টার্গেট করা হচ্ছে। তাই আমরা একটা নিরপেক্ষ তদন্তের জন্য এসেছি। সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালির একজন বেনিফিশিয়ারি। এই ব্যাপারে তদন্ত যাতে নিরপেক্ষভাবে হয়, তার জন্য আমরা আজকে ইডি দফতরে একটা আবেদন জমা দিয়ে গেলাম। এই তদন্ত করতে গিয়ে যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব, আমাদের অভিযোগ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় রোজভ্যালি কাণ্ডের একজন বেনিফিশিয়ারি।”

তৃণমূল কাউন্সিলরের আরও সংযোজন, “রোজভ্যালি মামলায় ইডি তদন্ত করছে। তাহলে তদন্তের বাইরে লকেট চট্টোপাধ্যায় কেন? তিনি বিজেপি সাংসদ বলে কি তদন্তের বাইরে? আমরা আবেদন করতে এসেছি তাঁর ব্যাপারেও তদন্ত হোক। একজন বিজেপি সাংসদ তদন্তের বাইরে থাকবে কেন? আমরা নিরপেক্ষ তদন্তের বিষয়ে আবেদন করে গেলাম।”

 

 

 

 

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...