Monday, February 9, 2026

ফুটপাথ দখলমুক্ত করতে এবার পুরসভা ও পুলিশের মনিটরিং সেল

Date:

Share post:

শুক্রবার বেহালা চৌরাস্তায় পথদুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনার জেরে একগুচ্ছ কড়া ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ। মহানগরীর ফুটপাথ থেকে জবরদখলকারীদের সরাতে এবার চালু হচ্ছে মনিটরিং সেল। বারবার অভিযোগ উঠেছে রাস্তা ও ফুটপাথে বেআইনি দখলদারির জেরে মানুষের হাঁটার জায়গা থাকছে না। এবার সেই ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর হল পুরসভা।

শনিবার মেয়র ফিরহাদ হাকিম জানান, ফুটপাথ দখল নিয়ে নজরদারি চালাতে মনিটরিং সেল গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, এবার থেকে আর কোনও ব্যস্ত ক্রশিংয়ে হকার বসতে দেওয়া হবে না। ক্রশিং থেকে অন্তত ৫০ মিটার দূরে তাঁরা বসতে পারবেন। বেহালার ফুটপাথ দখল করার অভিযোগ রয়েছে হকারদের একাংশের বিরুদ্ধে। বারবার বলেও কোনও কাজ হয়নি। বিষয়টি নিয়ে কলকাতার নগরপাল বিনীত গোয়েলের সঙ্গে কথা বলবেন। তারপরই তৈরি করা হবে মনিটরিং সেল। কয়েকটি থানাকে এরই মধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। বেআইনি জবরদখলকারীদের ওপর নিয়ন্ত্রণ আনার জন্যই তৈরি করা হচ্ছে এই বিশেষ মনিটরিং সেল। কলকাতার নগরপালের সঙ্গে বৈঠকের পরই গঠিত হবে এই যৌথ মনিটরিং সেল। এই সেল শহরের বিভিন্ন জায়গায় নিয়মিত নজরদারি চালাবে।

আরও পড়ুন- নিরাপত্তার সমস্যা, কালীপুজোর দিন ইডেনে ম‍্যাচ নিয়ে আপত্তি কলকাতা পুলিশের : সূত্র

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

কাজ, অর্থ আর শিক্ষার দিক থেকে কার ভাগ্যে কতটা আলো, তা জেনে নিন একটু অন্যরকম ছন্দে লেখা আজকের...

শওকতের বয়ান আসলে ‘আবেগ’, বিধায়কের পাশে দাঁড়িয়ে কেন্দ্রের বঞ্চনাকেই দায়ী করলেন কুণাল

রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর যখন ঘরে ঘরে খুশির হাওয়া, ঠিক তখনই ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লার...

সংসদে বাংলার বঞ্চনার তথ্য পেশ: সোমবার বাজেট বক্তৃতা অভিষেকের

একের পর এক কেন্দ্রীয় বাজেট পেশ হয়। বাংলার প্রতি সদয় হয় না কেন্দ্রের মোদি সরকার। নতুন কোনও প্রকল্প...

গম্ভীরের গৃহে নৈশভোজ সূর্যদের, ভারতীয় দল নিয়ে বড় বয়ান সৌরভের

টি-টোয়েন্টি বিশ্বকাপে(T20 World Cup )প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। এবার মিশন নাবিবিয়া।  বৃহস্পতিবার দিল্লির অরুণ...