Tuesday, May 19, 2026

গুজরাটে দুর্ঘটনা, ভাঙল গম্ভীরা সেতু! একাধিক গাড়ি নদীতে!

Date:

Share post:

বুধের সকালে গুজরাটে ভয়াবহ দুর্ঘটনা(Gujrat accident)। ভদোদরা জেলার মহিসাগর নদীর উপরে থাকা ৪৫ বছরের পুরনো গম্ভীরা সেতু মাঝখান থেকে ভেঙে গেল (Gambhira bridge collapsed)। এই সময় ব্রিজের উপর একাধিক গাড়ি থাকায় সেগুলি হুড়মুড়িয়ে নদীতে পড়ে যায়। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। শুরু হচ্ছে উদ্ধার কাজ।পড়ে যাওয়া যানবাহনগুলির মধ্যে দুটি ট্রাক এবং দুটি ভ্যান ছিল। দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই এত বিপর্যয় ঘটে। ভদোদরা জেলার পাদরাকে আনন্দ জেলার সাথে সংযুক্ত করে এই গম্ভীরা ব্রিজ। খুব স্বাভাবিকভাবে তা ভেঙ্গে পড়ায় দুই জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে (Connectivity disrrupted between Anand and Vadodara)। তানিয়ার অভিযোগ করছেন প্রশাসনের উদাসীনতার কারণে দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। তা সত্ত্বেও মোদি রাজ্যের প্রশাসন এই বিষয়ে কোনও রকমের পদক্ষেপ করেনি। ঘটনাটি ঘটেছে মুজপুর গ্রামের কাছে। দুটি ট্রাক, একটি বোলেরো জিপ এবং আরেকটি জিপ পার হওয়ার সময় হঠাৎ সেতুটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। চারটি গাড়িই দুপাশে মহিসাগর নদীতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং উদ্ধার অভিযানে সাহায্য করতে স্থানীয় পুলিশ এবং জেলা অপরাধ শাখার কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। বারবার সতর্ক করার পরও কেন কর্তৃপক্ষ ব্রিজ সারাইয়ের কোনও উদ্যোগ নেয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

 

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...