Wednesday, June 24, 2026

এশিয়া কাপে দলে ফিরতে পারেন রাহুল, অনিশ্চিত শ্রেয়স : সূত্র

Date:

Share post:

যশপ্রীত বুমরাহ-এর পর সুস্থ হওয়ার পথে ভারতের আরেক তারকা ক্রিকেটার কে এল রাহুল। সূত্রের খবর, এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফিরতে পারেন ভারতীয় দলের এই ওপেনার। এবার এশিয়া কাপ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। রাহুল ফিরলে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার শক্তি বাড়বে বলে মনে করা হচ্ছে।

উরুর চোটের কারণে ২০২৩ আইপিএলের পুরো মরশুমও খেলতে পারেননি কে এল রাহুল। এর পর অস্ত্রোপচারও করান তিনি। লন্ডনে অস্ত্রোপচারের পর এই মুহূর্তে এনসিএ-তে আছেন তিনি। নিয়মিত চলছে রিহ‍্যাবও। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর এবার রাহুলের ফিট হয়ে ওঠার খবর পাওয়া গিয়েছে। এই নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছে, “বেঙ্গালুরুতে বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ এবং চিকিৎসা সংক্রান্ত বিশেষজ্ঞরা রাহুলের উন্নতি এবং সুস্থ হওয়ে ওঠা দেখে সন্তুষ্ট। আশা করা হচ্ছে রাহুল এশিয়া কাপে নির্বাচনের জন্য যোগ‍্য থাকবেন। ”

এদিকে রাহুল সুস্থ হয়ে উঠলেও, জানা যাচ্ছে, এখনও পযর্ন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি শ্রেয়স আইয়র। সূত্রের খবর, শ্রেয়সের চোটের এখন যা পরিস্থিতি, তাতে তিনি এশিয়া কাপও মিস করতে পারেন।

এশিয়া কাপে অংশগ্রহণকারী ছয়টি দলকেই ১৫ আগস্টের মধ্যে তাদের স্কোয়াড ঘোষণা করতে হবে। অজিত আগারকারের নেতৃত্বে জাতীয় নির্বাচকরা ভারতীয় দল বাছাই করবেন। ১৫ সদস্যের দলে জায়গা পাওয়া প্রায় নিশ্চিত শুভমান গিল, বিরাট কোহলিদের। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে যোগ দেবেন তাঁরা। শ্রেয়স আইয়র চোটের কারণে এশিয়া কাপের আগে ফিট হতে না পারলে, সূর্যকুমার যাদবকে দলে রাখা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:শক্তি বাড়াল ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই জর্ডান এলসে এবং পার্দো লুকাসের

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...