Wednesday, June 24, 2026

চিন্তা বাড়াচ্ছে স্ক্রা.ব টাই.ফাস, সংক্র.মণের সংখ্যা নিয়ে উ.দ্বেগে রায়গঞ্জবাসী 

Date:

Share post:

বর্ষার মরসুমে পতঙ্গ বাহিত রোগ নিয়ে চিন্তা বাড়ছে। এমনিতেই এই সময়ে ডেঙ্গি (Dengue) বা ম্যালেরিয়ার দাপটে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি দেখা যায়। কিন্তু এই বছর সেই ছবিটা একটু ব্যতিক্রমী। কারণ এবারের আতঙ্কের নাম স্ক্রাব টাইফাস (Scrub Typhus)। সংক্রমণ ক্রমেই চওড়া হচ্ছে রায়গঞ্জে। রায়গঞ্জ মেডিক্যালের (Raiganj Medical College and Hospital দাবি, বৃহস্পতিবার পর্যন্ত ২৬ জন চিকিৎসাধীন রোগীদের মধ্যে স্ক্রাব টাইফাসে (Scrub Typhus) আক্রান্তের হদিশ মিলেছে। বাকিদের রক্তের নমুনা পরীক্ষা চলছে।

চিকিৎসকরা বলছেন সাধারণ মানুষের মধ্যে ক্রমাগত আতঙ্ক ছড়াচ্ছে। তাই অনেকেই সামান্য জ্বরে আক্রান্ত হয়ে সোজা হাসপাতালে চলে আসছেন। এমনিতেই রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে এই রোগের উপসর্গ নিয়ে আগে থেকেই অনেকে ভর্তি রয়েছেন। চিকিৎসকদের মতে , এই সময় হালকা সর্দি কাশি বা জ্বর হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যদি দেখা যায় এইসবের সঙ্গে শরীরে প্রচন্ড ব্যথা যন্ত্রণা রয়েছে এবং এই ধরনের উপসর্গ বেশ কিছুদিন ধরে টানা থাকছে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। তবে মনে রাখতে হবে যে এই রোগ পতঙ্গবাহিত হলেও ছোঁয়াচে নয়, একজনের থেকে অন্য মানুষে ছড়ায় না। তাই অযথা আতঙ্কিত হবেন না।


 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...