Wednesday, April 8, 2026

কিংস কাপে নেই সুনীল, থাকতে চান স্ত্রীর পাশে

Date:

Share post:

সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে চান, তাই আগামী মাসে থাইল্যান্ডে কিংস কাপে খেলতে চান না সুনীল ছেত্রী। জাতীয় কোচ ইগর স্টিমাচের কাছে ভারত এমনটা অনুরোধ করেছেন ভারত অধিনায়ক। অনুরোধ করেছেন, তাঁকে যেন থাইল্যান্ডগামী ভারতীয় দলে না রাখা হয়। এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন সুনীল। এশিয়ান গেমসের আগে কিংস কাপে খেলবে ভারতীয় ফুটবল দল।

৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে কিংস কাপ। সুনীলের নেতৃত্বে ২০২৩ সালে তিনটি ট্রফি জিতেছে ভারতীয় দল। প্রথমে ত্রিদেশীয় সিরিজের পর ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। প্রত্যেক টুর্নামেন্টে গোল পেয়েছেন সুনীল। তবে কিংস কাপ থেকে সরে দাঁড়িয়েছেন সুনীল। তিনি বলেন, “আমি কোচকে অনুরোধ করব কিংস কাপের দলে আপনাকে না রাখতে।”

ইন্টারকন্টিনেন্টাল কাপে গোল করে সুনীল ছেত্রী তাঁর স্ত্রীর গর্ভবতী হওয়ার খবর জানান। কিংস কাপে না খেললেও, এশিয়ান গেমসে তাঁর নেতৃত্বেই খেলতে নামবে ভারতীয় দল। দলে থাকবেন আরও দুই সিনিয়র দলের ফুটবলার। সেখানে থাকবেন গুরপ্রীত সিং সান্ধু এবং সন্দেশ ঝিঙ্গান।এরপর ভারত খেলবে এএফসি এশিয়ান কাপ ও ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ার। এবার এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে কিংস কাপকে পাখির চোখ করছে ভারতীয় ফুটবল দল। ফলে এই কিংস কাপটা গুরুত্বপূর্ণ।

এশিয়ান গেমসে মূলত অনুর্ধ্ব-২৩ দল পাঠাতে হয়। তবে দলে তিনজন সিনিয়র দলের ফুটবলার থাকতে পারেন। ফলে অনেকেই সুযোগ পাননি এশিয়ান গেমসে। তাঁরা যদিও কিংস কাপের দলে খেলবেন। ইগর স্টিমাচ বারে বারেই এই টুর্নামেন্টের গুরুত্বের কথা তুলে ধরেছেন ভারতীয় দলের ফুটবলারদের সামনে। আসলে সুনীলদের পাখির চোখ এখন এশিয়া কাপ। তার আগে দলকে তৈরি করতে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাইছে ভারতীয় দল।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...