Saturday, April 4, 2026

অবলুপ্তির পথে হাতে টানা রিকশা, তবু সেই নিয়েই কলকাতা থেকে বিহার পাড়ি

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

কালের গতিতে কত কিছুই না হারিয়ে গেছে। কলকাতার (Kolkata) চেনা গন্ধ আজ অনেকটাই বদলে গেছে কৃত্রিমতার কারণে। গতির সঙ্গে পাল্লা দিতে পারছে যারা, আজ তারাই টিকে আছে। কিন্তু অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধে নামার সাহস দেখাতে অক্ষম কলকাতার ঐতিহ্যের হাতে টানা রিকশা (Rikshaw)। গল্পে, কবিতায়, সিনেমায় নস্টালজিয়ার কথা হলেই এই রিকশা প্রাসঙ্গিক হয়ে ওঠে। কিন্তু এসি বাস, এসি ক্যাব, বাইক বা চারচাকার সৌজন্যে এই দুচাকার যানের কদর নেই। তবে রিকশার তিন নম্বর চাকা হিসেবে দুপায়ে হেঁটে অক্লান্ত পরিশ্রম করা মানুষগুলো এই সঙ্গীকে ছেড়ে যে থাকতেই পারেন না। হয়তো আজ অচল, তাই বলে দূরত্ব বাড়ছে না চালক আর বাহন রিকশার মধ্যে। তাই কলকাতার ভবানীপুর থেকে পায়ে হেঁটে নিজের সঙ্গী হাতে টানা রিকশা নিয়েই বিহারের উদ্দেশে পাড়ি দিলেন পাটনার বাসিন্দা রূপ যাদব (Roop Yadav)। একসময়ের ঐতিহ্য আজ ইতিহাসের পথে।

কলকাতা থেকে বিহার যেতে কম সময় লাগে না। এতটা পথ হাতে টানা রিকশা নিয়েই চলেছেন মাঝবয়সী এই মানুষটি। মাঝে মাঝে থামছেন, ক্লান্ত হলে চায়ের দোকানে হালকা কিছু খেয়ে নিচ্ছেন। প্রিয় যানেই রাত্রিবাস। সকাল হতেই ফের যাত্রা শুরু। কলকাতায় কদর না থাক, হয়তো নিজের এলাকাতে রিকশা চালিয়ে দু-চার পয়সা রোজগার হবে। গত দেড় বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মদন মিত্রের সাহায্যে রূপ যাদব এই রিকশা পেয়েছিলেন। এখন বিহারে চাষের কাজে মন দেবেন আর এই বন্ধুকে সঙ্গে রাখবেন। হোক না আজ সে অচল, কিন্তু ৩০ বছরের সম্পর্ক কি এভাবে শেষ হয়? উত্তরপাড়ার কাছে জি টি রোডে তাঁর দেখা মিলতেই রূপ জানালেন সেই দুঃখের কথা। এখনও যে অনেকটা পথ বাকি।


 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...