Saturday, June 27, 2026

মধ্যপ্রদেশের ছায়া যোগীরাজ্যে! ‘চুরির দায়ে’ ২ কিশোরের গায়ে ল.ঙ্কার গুঁড়ো-প্রস্রা.ব

Date:

Share post:

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছায়া এবার যোগীরাজ্যে (Uttar Pradesh)। চরম নৃশংসতার সাক্ষী হয়ে রইল গোটা দেশ। এবার চুরির অভিযোগে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে (Siddharth Nagar) দুই কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। তবে শুধু মারধরই নয়, তাদের জোর করে প্রস্রাব খাওয়ানোর পাশাপাশি তাদের গায়ের লঙ্কা ঘষে দেওয়া এবং ইঞ্জেকশন দেওয়ারও ভয়াবহ অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটে ৪ অগাস্ট পাথরা বাজার থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, এক কিশোরের বয়স ১০ এবং অন্য জনের বয়স ১৫।ঘটনাকে কেন্দ্র করে চরম নিন্দার মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিরোধীদের মতে, দেশে আইন কানুন থাকা সত্ত্বেও যোগী নিজের শাসনবলে উত্তরপ্রদেশকে বেধে রাখতে চান। আর সেকারনেই তাঁর রাজ্যে এমন ঘটনা খুবই স্বাভাবিক।

ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক দল লোক মারধর করছে দুই কিশোরকে। তারপর তাঁদের মধ্যে কয়েকজন গালিগালাজ করতে করতে কিশোরদের জোর করে প্রস্রাব খাইয়ে দেন। শুধু তাই নয়, কেউ কেউ আবার শাসাতে থাকেন, প্রস্রাব না খেলে, লঙ্কা না চিবোলে আরও মারধর করা হবে। তার পরই দুই কিশোরকে বেঁধে প্রস্রাব এবং লঙ্কা খেতে বাধ্য করা হয়। অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই কিশোরদের পোশাক খুলিয়ে তাদের গায়ে লঙ্কা ঘষে দিচ্ছেন এক ব্যক্তি। এরপর দুই কিশোরের শরীরে হলুদ রঙের একটি তরল ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়।

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই যোগী সরকারের মুখরক্ষার্থে তদন্ত শুরু করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে একটি মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ভিডিও দেখে ছজনকে চিহ্নিত করে গ্রেফতারও করা হয়েছে বলে সিদ্ধার্থনগরের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...