Tuesday, June 23, 2026

বহুমূল্য সিমেন্ট সংস্থার মালিকানা আদানির, নেপথ্যে মোদির মদত!

Date:

Share post:

কয়েকমাস আগেই শেয়ার বাজারে বড় ধাক্কা খায় গৌতম আদানির (Gautam Adani)সংস্থা। হিন্ডেনবার্গ রিপোর্ট (Hindenburg Research) প্রকাশ্যে আসার পর এক ধাক্কায় তরতর করে কমেছিল আদানিদের সম্পত্তির পরিমাণ। অনেকেই বলছিলেন মোদির বদান্যতায় মানুষের টাকা নিয়ে ছেলেখেলা করছেন আদানি- আম্বানিরা। তবে রিপোর্ট যাই বলুক, ফের বিশ্বের ধনকুবেরদের মধ্যে প্রথম সারিতে উঠে এসেছেন গৌতম আদানি (Gautam Adani)। এবার তাঁদের অম্বুজা সিমেন্ট (Ambuja Cements)সংঘী ইন্ডাস্ট্রিজের বৃহত্তর অংশীদারিত্ব কিনে নিল। জানা যাচ্ছে প্রায় ৫৭ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে আদানি গোষ্ঠী। খবর প্রকাশ্যে আসা মাত্রই নেপথ্যে নরেন্দ্র মোদির (Narendra Modi)হাত রয়েছে বলে অভিযোগ করছে কংগ্রেস (Congress)।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, ভারতের তৃতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদক সংস্থা শ্রী সিমেন্টও সংঘী ইন্ডাস্ট্রিজের সঙ্গে আলোচনা চলছিল। কিন্তু তখন শ্রী সিমেন্টের দফতরে হানা দেয় আয়কর বিভাগ। কিন্তু এরপর কীভাবে আদানি গোষ্ঠী সঙ্ঘী ইন্ডাস্ট্রিজ অধিগ্রহণ করল? কংগ্রেসের অভিযোগ, শ্রী সিমেন্টকে চুক্তি থেকে সরাতে আয়কর বিভাগের অপব্যবহার করেছে কেন্দ্রের ক্ষমতাসীন সরকার। সিমেন্ট সংস্থার শেয়ার কিনতে আদানি গোষ্ঠী খরচ করেছে ৫ হাজার কোটি থাকা। মনে করা হচ্ছে ওই সংস্থার শেয়ারহোল্ডারদের থেকে বেশিরভাগ শেয়ার কিনে নেওয়ার ছক রয়েছে আদানিদের। কংগ্রেস বলছে এইসব কাজ করার জন্য বিজেপি সরকারের মদত পাচ্ছে আদানি গোষ্ঠী।


 

 

 

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...