Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে ক‍্যারিবিয়ানরা। আজ জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার।

২) আজ ডুরান্ড কাপের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ বাংলাদেশ আর্মি। প্রথম ম‍্যাচে জয়ই লক্ষ‍্য লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাতের। ম‍্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন ইস্টবেঙ্গল কোচ।

৩) ১২ নভেম্বর কালীপুজো। ওইদিন ইডেনে রয়েছে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। আর সূত্রের খবর, এই ম্যাচ আয়োজনে নিরাপত্তার সমস্যা হতে পারে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে সিএবিকে। যদিও সিএবি সভাপতি জানিয়েছেন, এখনও পুলিশের থেকে সরকারি ভাবে তাঁদের কিছু জানানো হয়নি।

৪) কলকাতা লিগে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। ইউনাইটেড স্পোর্টসকে হারাল ২-০ গোলে। বাগানের হয়ে গোল দুটি করেন নাওরেম এবং সুহেল ভাট। ম‍্যাচের ২৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বাগান ব্রিগেড।

৫) ইতিহাস গড়লেন ভারতের অদিতি গোপীচাঁদ স্বামী। ব্যক্তিগত বিভাগে দেশের প্রথম তিরন্দাজ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ১৭ বছরের অদিতি স্বামী।

আরও পড়ুন:আগামিকাল ডুরান্ডের অভিযান শুরু লাল-হলুদের, দল নিয়ে বিশেষ বার্তা কুয়াদ্রাতের

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...