Monday, April 6, 2026

ভয়াবহ ট্রেন দু.র্ঘটনা! পাকিস্তানে লাইনচ্যুত ১০টি কামরা, মৃ.ত কমপক্ষে ১৫

Date:

Share post:

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা (Train Accident) পাকিস্তানে (Pakistan)। লাইনচ্যুত হয়ে দূরপাল্লার ট্রেন উল্টে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে খবর। আহত অনেকে। পাক সংবাদ মাধ্যম ‘ডন’ সূত্রে খবর, রবিবার করাচি থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল হাজারা এক্সপ্রেস। সেই সময় ১০টি কামরা উল্টে যায়। এখন পর্যন্ত ৪০ জনের আহত হওয়ার খবর মিলেছে…

এদিন, করাচি থেকে রাওয়ালপিন্ডির যাওয়ার পথে হাজারা এক্সপ্রেসের ১০টি কামরা লাইনচ্যুত। প্রাথমিক ভাবে জানা যায়, ৪০জনেরও বেশি যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। পরে ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। পাকিস্তান রেলওয়ের ডিভিশনাল কমার্শিয়াল অফিসার মহসিন সিয়াল বলেন, এখনও কতগুলি বগি উল্টেছে তিনি জানেন না। রেলের তরফে কোনও তথ্য হাতে এসে পৌঁছয়নি। টালমাটাল পরিস্থিতি পাকিস্তান যোগাযোগও যে সঠিক নেই তা এই মন্তব্য থেকেই স্পষ্ট। কী ভাবে ঘটনা দুর্ঘটনা সেবিষয়ে পাক রেলের তরফে কিছুই জানানো হয়নি।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...