Saturday, April 4, 2026

জীবিত অবস্থাতেই বসবে মোদির বিশাল মূর্তি! উচ্চতায় ছাড়িয়ে যাবে স্ট্যাচু অফ ইউনিটিকেও

Date:

Share post:

এবার পুণের লাভাসায় তৈরি হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশাল মূর্তি। জানা গিয়েছে, বিশ্বের উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটির থেকেও বেশি উচ্চতা হবে এই মূর্তির। ভারতের প্রতি মোদির অসামান্য অবদানের কথা মাথায় রেখে তাঁকে শ্রদ্ধা জানাতেই এই মূর্তি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মোদির মূর্তিকে ঘিরে মিউজিয়াম, পার্ক, এগজিবিশন হলও গড়ে তোলা হবে। সব ঠিকঠাক চললে , চলতি বছরের শেষেই উন্মোচন করা হবে মোদির বিশাল মূর্তি।

ডারউইন প্লাটফর্ম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই মূর্তি তৈরির দায়িত্ব নিয়েছে। জানা গিয়েছে, এই সংস্থার তরফেই প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে গড়ে তোলা হবে এই মূর্তি। কী বলছেন সংস্থার প্রধান ? তার মতে , আমাদের দেশের অখন্ডতা ও একতা বজায় রাখতে প্রধানমন্ত্রী মোদির জুড়ি মেলা ভার । তাকে ঘিরে স্বপ্ন দেখছে গোটা দেশ! তিনি দেশের জন্য নিয়োজিত প্রাণ। তাই তাকে শ্রদ্ধা জানাতে পেরে তারা কৃতজ্ঞ।

নর্মদা নদীর তীরে অবস্থিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিটির উচ্চতা ১৮৯ মিটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যে মূর্তি তৈরি করা হবে তার উচ্চতা হবে ১৯০ থেকে ২০০ মিটার । সবথেকে উল্লেখযোগ্য বিষয়, জীবিত অবস্থায় এমন মূর্তির উন্মোচন ব্যতিক্রমী।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...