Saturday, June 13, 2026

লম্বায় ১০ ফুট, অযোধ্যার রাম মন্দিরের জন্য ৪০০ কেজির তালা!

Date:

Share post:

ঈশ্বর বা ভগবানের চরণে সামগ্রী ভক্তদের দান-ধ্যান করার রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে। সেই তালিকায় সোনা-দানা থেকে শুরু করে অর্থ ছাড়াও থাকে বিভিন্ন সামগ্রী। কিন্তু আলিগড়ের এক ব্যক্তি এবার অযোধ্যার রাম মন্দিরের জন্য বিশেষ তালা উপহার দিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন।

শোনা যাচ্ছে, লোকসভা ভোটকে সামনে রেখে আগামী বছর উদ্বোধন হতে পারে অযোধ্যার রাম মন্দিরের। ভক্তদের জন্য খুলে দেওয়া হতে পারে বহু চর্চিত এই মন্দিরের দরজা। তার আগে মন্দির কর্তৃপক্ষকে এক বিশেষ উপহার দিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের ওই ব্যক্তি। রাম মন্দিরের জন্য তিনি ৪০০ কেজি ওজনের একটি তালা বানিয়ে ফেলেছেন। যা সকলকে চমকে দিয়েছে।

এই তালা ১০ ফুট লম্বা, চওড়া ৪.৫ ফুট ও পুরু ৯.৫ ইঞ্চি। সঙ্গে রয়েছে ৪ ফুটের একটি চাবিও। ওই ব্যক্তি পেশায় তালার কারিগর। নাম সত্য প্রকাশ শর্মা। এই তালা সম্পর্কে ওই ব্যক্তি জানিয়েছেন, এই তালাটি বানাতে তাঁর অনেক মাস সময় লেগেছে। খরচ হয়েছে ২ লক্ষ টাকা। রাম মন্দিরের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই তালা বানিয়েছেন বলে, দাবি সত্য প্রকাশের।

তাঁর আরও দাবি, রাম মন্দির কর্তৃপক্ষ এই তালা গ্রহণ করবেন বলেও জানিয়ে দিয়েছে তাঁকে। এরই সঙ্গে মন্দিরের কোন অংশে সেটি ব্যবহার করা যায় সেই বিষয়েও মন্দির কর্তৃপক্ষ চিন্তাভাবনা শুরু করেছে।

 

 

 

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...