Friday, April 3, 2026

বিজেপি কুইট ইন্ডিয়া: ‘ভারতছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তিতে বিজেপিকে উৎখাত করার ডাক মমতার

Date:

Share post:

৮১ তম ভারতছাড়ো আন্দোলনের দিনই বিজেপিরকে দিল্লি ছাড়ার করার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কুইট ইন্ডিয়া একটি আন্দোলন। আর বিজেপিকে দিল্লি ছাড়া করবে ইন্ডিয়া জোট। সহ্যের সীমা ছাড়িয়েছে বলে কটাক্ষ করে মমতা বলেন, ’’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’’

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ওবিজেপি দলগুলি জাতীয় স্তরে জোটবদ্ধ হয়েছে। সেই জোটের নাম হয়েছে I.N.D.I.A.। তাদের ঐক্য দেখে পায়ের তলার মাটি কেঁপে গিয়েছে বিজেপির। কথায় কথায় ইন্ডিয়া জোটকে কটাক্ষ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েকদিন আগে ইন্ডিয়াকে ‘কুইট ইন্ডিয়া’ বলে নিশানা করেন মোদি। এদিন মঞ্চ থেকে তারই পাল্টা জবাব দেন মমতা। তাঁর কথায় “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।”

মুখ্যমন্ত্রীর অভিযোগ, খাদ্য, বস্ত্র, বাসস্থান কোনও কিছুই বিজেপির কাছে গুরুত্বপূর্ণ নয়। শুধুই ভোট গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অযোগ্য বলে আক্রমণ করে মমতা বলেন, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা সহ্য করে না, লাঞ্চনা সহ্য করে না, শোষণ সহ্য করে না।” মমতা সাফ জানান, বিজেপিকে উৎখাত করাই তাঁদের লক্ষ্য।

 

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...