Monday, April 6, 2026

আইকনিক সংলাপে ফিরল না SRK ম্যাজিক, ডন ৩-এর টিজারে রণবীরের ম্যানারিজম

Date:

Share post:

প্রথম এবং দ্বিতীয় ভাগের চূড়ান্ত সাফল্যের পর এবার ডন -৩ (Don 3) আসতে চলেছে। অমিতাভের জুতোয় কিং খানের পা গলানো নিয়ে প্রাথমিক ভাবে সমালোচনা হয়েছিল বটে কিন্তু বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) নিজের অভিনয় গুণে সকলের মন জিতে নেন। তারপর আসে ডন-২, সেখানেও কিং ক্যারিশ্মা ভরপুর ছিল। তবে তাল কাটল তৃতীয় পর্বে এসে। এবার আর পাঠান খান নেই, সেই দায়িত্ব শামলাতে চলেছেন বলিউডের খিলজি। বুধবার সেই সিনেমার ১ মিনিট ৫৮ সেকেন্ডের টিজারে ফিরল আইকনিক সংলাপ, তবে একটু অন্য স্টাইলে। অমিতাভ বা শাহরুখের স্টাইল নকল করেননি রণবীর সিং (Ranveer Singh)আর তাই পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) একটু অন্যভাবে তাঁর নতুন ডন-কে দিয়ে বলালেন, ” ১১ মুলুকের পুলিশ আমার খুঁজছে, কিন্তু পেয়েছে কে?” এরপরই সমাজমাধ্যমে শাহরুখ ফ্যানেদের আক্ষেপ শুরু।

গত কয়েক মাস ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল, শাহরুখ ‘ডন’ -এর ব্যাটন তুলে দিতে চলেছেন রণবীর সিং এর হাতে। মঙ্গলবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পরিচালক ফারহান আখতার (Farhan Akhtar) জানিয়ে দেন, সত্যি শাহরুখ খানকে (Shah Rukh Khan) এবার ‘ডন’-এর চরিত্রে দেখা যাবে না। কিছুটা মন খারাপ কিং অনুরাগীদের। টিজারে সংলাপ এবং আলো-আঁধারির খেলা দেখিয়েছেন ফারহান, আর বলিউডের ‘রকি’কে সিরিয়াস অবতারে মন্দ লাগছে না। টিজার মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তিনি। নায়ক- খলনায়কের চরিত্রে একাই একশো হবেন কি রণবীর ? শাহরুখ ফ্যানেরা বলছেন, নতুন ডন ভাল, তবে ক্যামিও হিসেবেও যদি শাহরুখকে পাওয়া যেত তাহলে সিনেমা যেন আলাদা মাত্রা পাবে। যদিও এই নিয়ে পরিচালক বা প্রযোজক কিছু জানাননি।

এক যুগের বিরতির পর নতুন আঙ্গিকে ‘ডন’ ও সেই আন্ডারওয়ার্ল্ড ব্রহ্মাণ্ডকে সাজাতে চান ফারহান। বলিপাড়ার অন্দরে জল্পনা, রণবীর সিং-এর বিপরীতে নায়িকা হিসাবে দেখা যেতে চলেছে কিয়ারা আডবাণীকে। যদিও পরে জানা যায় তিনি সম্পূর্ণ অন্য চরিত্রে থাকছেন। ছবিতে নাকি রীতিমতো সম্মুখসমরে নামতে চলেছেন রণবীর ও কিয়ারা। যদিও কিয়ারাকে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এক্সেল এন্টারটেনমেন্টের (Excel Entertainment)তরফে। রোমা চরিত্রে কে থাকছেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।


 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...