Friday, April 3, 2026

বেসরকারি হাসপাতালেও অস্ত্রোপচার করতে পারেন সুজয়কৃষ্ণ ভদ্র! অনুমতি হাই কোর্টের

Date:

Share post:

দীর্ঘ টালবাহানার পর শেষমেশ সুজয়কৃষ্ণ ভদ্রের অস্ত্রোপচারের জন্য অনুমতি দিল হাই কোর্ট। ইডির তরফে জানানো হয়েছে, বেসরকারি হাসপাতাল থেকেও চিকিৎসা করাতে পারবেন তিনি। হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এ বিষয়ে সুজয়কৃষ্ণের আবদেন মঞ্জুর করেছেন।


আরও পড়ুনঃসুজয়কৃষ্ণর  জন্য জোকা ইএসআই হাসপাতালেই মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন ইডির

এর আগে একাধিকবার সুজয়কৃষ্ণ আদালতে জানিয়েছিলেন তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার জন্য তাঁকে জামিন দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত। তাঁর অস্ত্রোপচার করাতে হলে তা সরকারি এসএসকেএম হাসপাতালেই করতে হবে বলে জানিয়ে দিয়েছিল আদালত।এ বিষয়ে সুজয়কৃষ্ণের অস্ত্রোপচারের জন্য এসএসকেএম হাসপাতালে মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। বুধবার সে বিষয়ে ইডিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিল আদালত।

এদিন আদালতে ইডি জানায় রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করার প্রয়োজন।সেটা বেসরকারি হাসপাতালে হলেও তাদের কোনও আপত্তি নেই। এরপরেই বেসরকরি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য সুজয়কৃষ্ণের আবেদন মঞ্জুর করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...