Monday, June 22, 2026

এবার উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত রাজ্যে

Date:

Share post:

পশ্চিমবঙ্গের শিক্ষানীতিতে (State Education Policy)সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়নের প্রস্তাব দেওয়া হয়েছিল মন্ত্রীসভায়। তা অনুমোদন পেয়েও ছিল। এবার সরাসরি তার কার্যকরী প্রয়োগ হতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West bengal board of higher secondary education)তরফে জানানো হয়েছে যে ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবেন তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে এবং সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। একাদশ শ্রেণিতে দু’টি এবং দ্বাদশ শ্রেণিতে দু’টি সেমেস্টার হবে। এই পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করে প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে, ২০২৪ সালের নভেম্বরে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার হবে। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের মার্চ মাসে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার হবে। তারপর নভেম্বরে হবে ক্লাস টুয়েলভের প্রথম সেমেস্টার। ২০২৬ সালের মার্চে হবে ওই ক্লাসের দ্বিতীয় সেমেস্টার। এই দুই সেমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ২০২১ সালে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন যাতে সেমেস্টার পদ্ধতিতে হয় সেই প্রস্তাব রাজ্যকে দেয় সংসদ। এ বার তাতে অনুমোদন মিলেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেমেস্টার পদ্ধতি চালু করা সম্ভব নয়। কারণ সেক্ষেত্রে পাঠ্যসূচি ভাগ করতে হবে। তাই ২০২৪ সালে যে পড়ুয়ারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তাঁরা এই নিয়মের আওতায় পড়বেন।


 

 

 

 

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...