Friday, April 3, 2026

দু’দিন টানা বৃষ্টির পর ফের ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী

Date:

Share post:

দেশে বর্ষার মরসুম ঠিক সময়ে শুরু হলেও রাজ্যে সেভাবে বর্ষা ঢুকেনি। যদিও উত্তরবঙ্গে ব্যাপক হলেও দক্ষিণবঙ্গে সেভাবে ভারী বর্ষণ হয়নি। যদিও রবিবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বর্ষণ। মঙ্গলবার রাত পর্যন্তও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ ভিজেছে বৃষ্টিতে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বর্ষণ চললেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।


আরও পড়ুনঃ সাতসকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে কালো ধোঁয়া! ছড়াল আ.গুন আতঙ্ক

বর্তমানে মৌসুমী অক্ষরেখা আরও খানিকটা উত্তরে এগিয়ে গোরখপুর ও কোচবিহারের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এছাড়া উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ।

আজ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং দুই বর্ধমান জেলায়।তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।

দু’দিন মুখভার থাকার পর কলকাতায় আজ সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের। টানা দু’দিন বৃষ্টির কারণে ত্তাপমাত্রা খানিকটা কম হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতায় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...