Monday, April 6, 2026

আয়ুষ্মান ভারতে ব্যাপক অনিয়ম: একই ফোন নম্বরে ৭.৫ লক্ষ গ্রাহক, রিপোর্ট ক্যাগের

Date:

Share post:

প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনা বা ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ তুললো কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা সিএজি। আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে সুবিধাভোগীদের নিবন্ধন ও বৈধতা সংক্রান্ত অনিয়ম প্রকাশ্যে এনে ক্যাগে দাবি, এই প্রকল্পে প্রায় ৭.৫ লক্ষ উপভোক্তা একটিই সেলফোন নম্বর- ৯৯৯৯৯৯৯৯৯৯-এর সাথে যুক্ত।

লোকসভায় পেশ করা আয়ুষ্মান ভারত-এর পারফরম্যান্সের উপর অডিট রিপোর্টে ক্যাগ জানায় সামগ্রিকভাবে, ৭,৪৯,৮২০ জন সুবিধাভোগী এই প্রকল্পের সুবিধাভোগী শনাক্তকরণ ব্যবস্থায় একটি একক মোবাইল নম্বরের সাথে যুক্ত ছিলেন। রিপোর্টে বলা হয়েছে, “বিআইএস ডেটা বেসের ডেটা বিশ্লেষণে দেখা গেছে যে একই বা অবৈধ মোবাইল নম্বরে বিপুল সংখ্যক সুবিধাভোগী নিবন্ধিত। সামগ্রিকভাবে, ১১১৯ থেকে ৭,৪৯,৮২০ জন সুবিধাভোগীকে বিআইএস ডাটাবেসে একটি একক মোবাইল নম্বরের সাথে সংযুক্ত করা হয়েছিল….. “। এছাড়াও ১,৩৯,৩০০ সুবিধাভোগী ফোন নম্বর ৮৮৮৮৮৮৮৮৮৮ এবং ৯৬, ০৪৬ জনকে ৯০০০০০০০০০ নম্বরের সাথে যুক্ত করা হয়েছিল। এছাড়াও রিপোর্ট অনুযায়ী কমপক্ষে ২০টি সেলফোন নম্বর ছিল যার সাথে ১০,০০১ থেকে ৫০, ০০০ জন সুবিধাভোগীর লিঙ্ক করা হয়েছিল।

শুধু তাই নয়, ক্যাগের প্রতিবেদনে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে নিবন্ধিত সুবিধাভোগীদের জন্য অবাস্তব পরিবারের বিবরণ চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তথ্য বিশ্লেষণে দেখা গেছে যে ৪৩,১৯৭ পরিবারের যে বিবরণ দেওয়া হয়েছে তা অবাস্তব। পরিবার ১১ থেকে ২০১ সদস্যের মধ্যে…। বলা হয়েছে, ডেটা বেস বিশ্লেষণ করে দেখা গেছে সুবিধাভোগীদের রেজিস্ট্রেশনের সময় তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে গাফিলতি ছিল। এমন হতে পারে সুবিধাভোগীরাও সুযোগের অপব্যবহার করেছে।

আরও পড়ুন- আইকনিক সংলাপে ফিরল না SRK ম্যাজিক, ডন ৩-এর টিজারে রণবীরের ম্যানারিজম

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...