Wednesday, June 3, 2026

কলকাতায় ফের বেপরোয়া গাড়ির তা.ণ্ডব! রাজারহাটে উ.ত্তেজনা, গুরুতর জ.খম ১

Date:

Share post:

ফের শহর কলকাতায় (Kolkata) বেপরোয়া গাড়ির তাণ্ডব। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজারহাটে (Rajarhat)। বৃহস্পতিবার একাধিক গাড়িতে ধাক্কা মেরে নিজের গাড়ি ফেলেই চম্পট দিল চালক। দুর্ঘটনায় এক পথচারী গুরুতর আহত হয়েছেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সাদা রঙের একটি গাড়ি রাজারহাট চৌমাথার দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসছিল। এরপরই সাদা গাড়িটি রাজারহাট রোডে ২১৭ বাসস্ট্যান্ডের কাছে আচমকা গাড়িটি বেশ কয়েকটি গাড়িতে পরপর ধাক্কা মারে। পরে এক পথচারীকেও ধাক্কা মারে গাড়িটি। গুরুতর জখম হন ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

তবে এদিন এখানেই থামেনি বেপরোয়া ওই গাড়ি চালক। পরে একটি বাসের পিছনেও সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ি থেকে নেমে চম্পট দেয় চালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজারহাটে। পরে স্থানীয়রা পথচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

তবে তদন্তে নেমে প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে পুলিশের অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারাতেই এমন ভয়াবহ দুর্ঘটনা। তবে চালক মদ্যপ ছিলেন কি না, তা এখনও জানা যায়নি।

 

 

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...