Friday, April 3, 2026

ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আ.গুন! ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের সরঞ্জাম

Date:

Share post:

বুধবার সাতসকালে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার আগুন-আতঙ্ক ছড়াল ইডেন গার্ডেন্সে। আজ রাতে ইডেনের ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা ইডেন গার্ডেন্স চত্বর।খবর পেতেই ঘটনাস্থলে দমকল দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা না ঘটলেও খেলোয়াড়দের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।ইডেনের বিদ্যুৎ সংযোগ আপাতত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।


আরও পড়ুনঃপেটে ব্যথা নিয়ে হাসপাতালে, বের হলো ১৫ কেজির টি.উমার!

দমকল সূত্রে খবর, সামনেই ক্রিকেট বিশ্বকাপ সেই উপলক্ষে ইডেনে ড্রেসিংরুমের মেরামতির কাজ চলছিল। বুধবার রাত ১১টা ৫০ মিনিট নাগাদ কাজ চলাকালীনই আচমকা ধোঁয়ায় ভরে যায় ড্রেসিংরুম।ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকল বিভাগকে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা।

দমকলের এক আধিকারিক বলেন, “শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। ড্রেসিংরুমে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দমকল দ্রুত আসায় আগুন বেশী ছড়াতে পারেনি।”

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...