Saturday, June 20, 2026

খড়গ্রামে খু.নের ঘটনায় গ্রেফ.তার ৪, এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী

Date:

Share post:

২৪ ঘণ্টা পার হওয়ার আগেই খড়গ্রামে খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার জেরে রাগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। সব মিলিয়ে বৃহস্পতিবার সকালেও উত্তেজনা ছড়ায় খড়গ্রামে।অশান্তি রুখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুনঃখড়গ্রামে কংগ্রেস কর্মী খু.নে গ্রে.ফতার আরও ১, ঘোলা জলে মাছ ধরছে কংগ্রেস

কংগ্রেসের টিকিটে পঞ্চায়েত ভোটে জয়ী হয়েই দলবদল করেছিলেন সানোয়ারা বিবি। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়৷ তারপরই বিকেলে তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেসের বিজয়ী প্রার্থীর ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাকে কেন্দ্র করে বুধবার থেকে মুর্শিদাবাদের খড়গ্রামের রুহিগ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপরই তদন্তে নেমে বুধবার রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে আরও একজনকে গ্রেফতার করা হয় । আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়াল খড়গ্রামে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ।

বুধবার রাতভর তল্লাশিতে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। আজ সকালে গ্রেফতার করা হয় এক সিভিক ভলিন্টিয়ারকে। তাঁর নাম ইজারুল শেখ ওরফে সঞ্জয়। ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...