Sunday, March 29, 2026

২ ঘণ্টা ১২ মিনিটের ভাষণে মণিপুরের জন্য মোদির বরাদ্দ মাত্র ১ মিনিট

Date:

Share post:

বিরোধীদের অনাস্থার প্রস্তাবের জবাবী ভাষণে সংসদে ২ ঘণ্টা ১২ মিনিটের দীর্ঘ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার মধ্যে অগ্নিগর্ভ মণিপুরের জন্য বরাদ্দ করলেন মাত্র এক মিনিট। বাকি দু’ঘণ্টা ১১ মিনিট ধরে চললো আত্ম প্রশংসা, ক্ষমতার দম্ভ ও বিরোধীদের প্রতি আক্রমণ। মণিপুর ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানালেন, “গতকালই এই ইস্যুতে বিস্তারিত বক্তব্য রেখেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।” তিন মাস ধরে জ্বলতে থাকা উত্তর-পূর্বের এই রাজ্য প্রসঙ্গে যে সব প্রশ্ন বিরোধীদের তরফে সরকারের কাছে রাখা হয়েছিল তা সযত্নে এড়িয়ে যেতে দেখা গেল প্রধানমন্ত্রীকে।

এদিন প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে শুরু থেকেই কংগ্রেসসহ বিরোধীদের তোপ দাগেন নরেন্দ্র মোদি। চেনা সুরে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরল হন তিনি। প্রায় দেড় ঘন্টা আক্রমণ শানানোর পর মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর একটি শব্দও খরচ না করায় ওয়াক আউট করেন বিরোধী সংসদরা। বিরোধীদলগুলি অধিবেশন ছেড়ে বেরিয়ে যাওয়ার পর মণিপুর ইস্যুতে মুখ খুলে প্রধানমন্ত্রী বলেন, “রাজনীতির উর্ধ্বে উঠে মণিপুর নিয়ে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু সেই সময়ে শুনতে চাননি বিরোধীরা। কিন্তু কেন্দ্র ও রাজ্য দুই সরকারই মণিপুরে শান্তি ফেরাতে চেষ্টা করছে। দোষীদের শাস্তিও দেওয়া হবে। শান্তি ফিরবে সেরাজ্যে। মা-বোনদের আশ্বস্ত করে বলতে চাই, দেশ আপনাদের পাশেই রয়েছে।” ব্যাস এইটুকুই। এরপর নিজের চেনা পথে মোড় ঘুরিয়ে ফের কংগ্রেসসহ বিরোধীদের বিরুদ্ধে খড়্গহস্ত হন তিনি।

উল্লেখ্য, গত ৩ মে থেকে হিংসায় জ্বলছে মণিপুর, কিন্তু সেই বিষয়ে একবারের জন্যও বিবৃতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের তরফে বারবার প্রশ্ন রাখা হয়েছিল, দীর্ঘদিন ধরে হিংসা চললেও কেন বিজেপি সরকার সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ? কেন একবারের জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল মণিপুর পরিস্থিতি পর্যবেক্ষণে গেল না? লাগাতার খুন ধর্ষণ হিংসার ঘটনা সামলাতে ব্যর্থ মণিপুরের মুখ্যমন্ত্রীকে কেন বহিষ্কার করা হচ্ছে না? কেন এখনো পর্যন্ত এই ইস্যুতে কোনও শান্তি বৈঠক ডাকা হয়নি? বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর জবাবি সে সকল বিষয় সম্পূর্ণরূপে এড়িয়ে গিয়েছেন নরেন্দ্র মোদি। জবাবের পরিবর্তে এদিন একতরফা সংসদে বিরোধীদের আক্রমণ শানাতেই দেখা গেল প্রধানমন্ত্রীকে।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...