Thursday, April 9, 2026

মণিপুরে বাড়ি জ্বলেছিল তাঁর, সংসদে বক্তা তালিকায় বাদ বিজেপির সেই সাংসদ

Date:

Share post:

মণিপুর(Manipur) হিংসার ঘটনায় বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের(Rajkumar Ranjan Singh) বাড়ি জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। মণিপুরের এই সাংসদকে সংসদে বক্তব্য পেশ করার সুযোগই দিল না বিজেপি(BJP) সরকার। অথচ বিজেপির মন্ত্রীরা সুযোগ পেলেন বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে বক্তব্য রাখার। এই ঘটনায় সরব হয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ(Jairam Ramesh)।

উল্লেখ্য, হিংসার জেরে মণিপুরের সাংসদ তথা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিংয়ের ইম্ফলের বাড়িতে ২৫ মে ও ১৬ জুন দুবার হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। সংসদে এই সংসদকে বিজেপি বক্তব্য রাখার সুযোগ না দেওয়ায় শাসক দলের বিরুদ্ধে সরব হয় টুইট করেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। বৃহস্পতিবার টুইটারে তিনি লেখেন, “অনাস্থা প্রস্তাবের সময় বেশ কয়েকজন মন্ত্রী লোকসভায় বক্তব্য রেখেছেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কেন মণিপুরের একমাত্র সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিংকে মনিপুর প্রসঙ্গে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হলো না? মণিপুর হিংসায় এনার বাড়ি পুড়িয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। কেন তাঁকে বাদ দিয়ে অন্যদের সুযোগ দেওয়া হলো?”

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...