Sunday, June 28, 2026

একই দিনে শহরে আসছেন RSS প্রধান ও বিজেপি সভাপতি, কেন জানেন ?

Date:

Share post:

শুক্রবার ৩ দিনের সফরে কলকাতায় আসছেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা।সব ঠিকঠাক থাকলে দলের পূর্বাঞ্চলীয় সম্মেলনে যোগ দিতে পারেন তিনি। ওইদিনই শহরে আসার কথা আরএসএস প্রধান মোহন ভগবতের। নাড্ডা এবং ভগবত একই দিনে শহরে পা রাখায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।

কলকাতার আরএসএসের সদর দফতর কেশব ভবনে শুক্র ও শনি দুদিন ব্যাপি  পূর্বাঞ্চলীয় ক্ষেত্র কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আর সেই বৈঠকেই যোগ দেবেন ভগবত। আরএসএস সূত্রে জানা যাচ্ছে, ওই বৈঠকে যোগ দিতে ভগবতের সঙ্গে আসবেন সংগঠনের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবোলে। বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন অসম, বিহার ও পশ্চিমবঙ্গের নেতারা।

সূত্র মারফত জানা যাচ্ছে, পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সংগঠনের উন্নয়নমূলক প্রকল্প পর্যালোচনা করতেই এই বৈঠক হতে চলেছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে, ২৪এর ভোটের আগে বিজেপির রণকৌশল বাতলে দিতে পারেন ভগবত। একই সাথে বিজেপির অন্দরে সংগঠনের অবস্থাও খতিয়ে দেখতে পারেন তিনি।

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...