Tuesday, June 23, 2026

ধাওয়ানের মতে ভারতীয় দলে মিডল অর্ডারে সমস্যা মেটাতে পারেন এই ক্রিকেটার

Date:

Share post:

সম্প্রতি ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে মুখ খুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্বকাপের আগে ভারতীয় দলের মহা সমস‍্যার কথা জানিয়েছেন রোহিত। রোহিতের মতে যুবরাজ সিং-এর পর কেউ চার নম্বরে নিজের জায়গা পাকা করতে পারেননি। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারতের আরেক তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। ধাওয়ানের মতে দলকে সূর্যকুমার যাদব ভরসা দিতে পারে।

সম্প্রতি শ্রেয়স আইয়র ভারতীয় দলের মিডল অর্ডারে দলকে ভরসা দেন। কিন্তু চোটের কারণে এই মুহূর্তে বাইরে তিনি। সামনেই এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। তার আগে দলের মিডল অর্ডার নিয়ে মুখ খোলেন রোহিত। প্রশ্ন উঠেছে, শ্রেয়স ফিট হয়ে উঠতে না পারলে, বিশ্বকাপের আগে ভারতীয় ওডিআই সেট-আপে চার নম্বর পজিশনে কে খেলবেন? সূর্যকুমার যাদব এবং সঞ্জু স্যামসনের মধ্যে কি কাউকে বেছে নেওয়া নেওয়া হবে? আর এইক্ষেত্রে ভারতীয় দলের গব্বরের মতে দলে চার নম্বরে ভরসা দেবেন সূর্যকুমার যাদব। শিখর বলেন,” আমি সূর্যকে চারে খেলতে দেখতে চাই। কারণ ও একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এছাড়াও শুভমন গিল বিশ্বকাপে কেমন করে, সেটা দেখার জন্য সত্যিই উন্মুখ। রোহিত শর্মাকেও দেখতে চাই। কারণ গত বিশ্বকাপে তিনি অসাধারণ ভাবে ভালো করেছিলেন।”

দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। এই বিশ্বকাপে আপামর ভারতবাসী তাকিয়ে সেই দিকে। এই নিয়ে ধাওয়ান বলেন,” আমরা একটি খুব ভালো দল পেয়েছি, যার অভিজ্ঞতা এবং তারুণ্যের সঠিক মিশ্রণ রয়েছে। আমরা ঘরের মাঠের সুবিধে পাব। এখানকার মাঠ এবং পিচগুলি জানি এবং এটি খুব কার্যকর এবং সুবিধাজনক হতে চলেছে।”

আরও পড়ুন:ফের নজির গড়লেন রোনাল্ডো, ইনস্টাগ্রামে রেকর্ড ফলোয়ার CR7-এর, টপকে গেলেন মেসিকে

 

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...