Wednesday, June 24, 2026

ডানকুনি থানার পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যে ডাকা*তির কিনারা

Date:

Share post:

ভাড়ার টাক্সি ডাকাতির চেষ্টা দুষ্কৃতীদের। অভিযোগ, দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার কিনারা করে দুষ্কৃতীদের গ্রেফতার করল ডানকুনি থানার পুলিশ (Dankuni Police)। চার ডাকাতদের শনাক্ত করে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। একজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

গত পরশু রাতে নিশ্চিন্দা থানা এলাকার চারজন ডানকুনি (Dankuni) হাউজিং মোড়ে স্থানীয় একটি ভাড়ার টাক্সি ভাড়া করে জয়পুর যাওয়ার জন্য। এরপর জয়পুর গিয়েও সেখানে না নেবে গাড়িটি আবার রঘুনাথপুর এর দিকে নিয়ে আসে দুষ্কৃতীরা। এরপর বসিপতা এলাকায় ফাঁকা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির চালককে হাত বেঁধে তার থেকে সব কিছু কেড়ে নেয় দুষ্কৃতীরা। এরপর গাড়ির চালককে গাছে বেঁধে গাড়ি ও জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির চালককে উদ্ধার করে পুলিশ। এরপর অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরেই সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করে পুলিশ। চব্বিশ ঘণ্টার মধ্যে চার দুষ্কৃতীর মধ্যে তিনজন সম্রাট সর্দার, রোহিত সিং, আকাশ চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। ডানকুনি থানার এই সাফল্যে খুশি এলাকার মানুষ।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...