Wednesday, March 18, 2026

ফের পিছিয়ে গেল কুস্তি ফেডারেশনের নির্বাচন

Date:

Share post:

ফের পিছিয়ে গেল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। এক একটি তারিখের বদলের পর, ঠিক ছিল শনিবার হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু শুক্রবার পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট সেই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। জানা যাচ্ছে, হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ বিচারপতি দিয়েছেন বলে জানা যাচ্ছে।

জানা যাচ্ছে, সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনের রিটার্নিং অফিসারের একটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হরিয়ানা কুস্তি অ্যাসোসিয়েশনের সচিব ইন্দ্রজিৎ সিং। তাঁর দাবি ছিল, তাঁদের আপত্তি অগ্রাহ্য করে রিটার্নিং অফিসার হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশনকে ইলেক্টোরাল কলেজে অন্তর্ভুক্ত করেছেন। তাদের দাবি, এভাবে কোনও সংস্থাকে সদস্যপদ বা ভোটাধিকার দেওয়া যায় না। কোনও ক্রীড়া সংস্থা সদস্যপদ পাবে কি না, তা ঠিক হতে পারে শুধু সর্বভারতীয় সংস্থার সাধারণ সভায়। তাছাড়া হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন কখনও হরিয়ানা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্যও নয়।

সর্বভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃত নয় এমন কোনও ক্রীড়া সংস্থা সেই খেলার সর্বভারতীয় সংস্থার সদস্য পদ পেতে পারে না। সেই নিয়মে হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন সর্বভারতীয় কুস্তি সংস্থার সদস্য হতে পারে না। পেতে পারে না ভোটাধিকারও। আর সেই কারণে মামলার রায়ে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের বিচারপতি বিনোদ এস ভরদ্বাজ জানিয়েছেন, এই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না।

সম্প্রতি কুস্তিকর্তা ব্রিজভূষণ শরণ সিং বিরুদ্ধে অভিযোগ ওঠে কুস্তিগিরদের বিরুদ্ধে যৌন হেনস্থার। এরপরই ফেডারেশনের কাজ পরিচালনা করছে অ্যাডহক কমিটি। নির্বাচনের পর কুস্তি সংস্থার নতুন পরিচালন কমিটি গঠিত হওয়ার কথা। তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অ্যাডহক কমিটি।

আরও পড়ুন:বড় ম‍্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রশংসায় জুয়ান, তবে তিন পয়েন্ট পাখির চোখ বাগান কোচের

 

 

 

spot_img

Related articles

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...