Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আজ মরশুমের প্রথম ডার্বি। ডুরান্ড কাপে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়েন্ট এর মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি। মরশুমের প্রথম বড় ম‍্যাচ নিয়ে উত্তাপে ফুটছে শহর কলকাতা।

২) মোহনবাগান সেট টিম হলেও, বড় ম‍্যাচে চ‍্যালেঞ্জ নিতে তৈরি লাল-হলুদ, বললেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। কুয়াদ্রাত বলেন, ডার্বি অবশ্যই আমার কাছে বড় চ্যালেঞ্জ। আমাদের জিততে হবে। এটা ফুটবলারদের বলে দিয়েছি। আমরা সমর্থকদের ফলাফল দিতে চাই।

৩) বড় ম‍্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রশংসায় মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। ডার্বি নিয়ে সমর্থকদের আবেগকে জানেন জুয়ান। এই প্রসঙ্গে বাগান কোচ বলেন,” ডার্বি কলকাতার গুরুত্বপূর্ণ ম্যাচ। ডার্বি সবসময়ই আলাদা ম্যাচ। পরের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জিতে পরবর্তী পর্বে পৌঁছনো নিশ্চিত করতে চাই আমরা।

৪) আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে জিতে সিরিজ সমতায় ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।

৫) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় হকি দল। সেমিফাইনালে তারা ৫-০ গোলে হারাল জাপানকে। টিম ইন্ডিয়ার হয়ে গোল গুলি করেন, আকাশদীপ সিং, হরমনপ্রীত সিং, মনদীপ সিং, সুমিত এবং শেলভাম কার্থি। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া।

৬)ফের পিছিয়ে গেল সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। ঠিক ছিল শনিবার হবে কুস্তি ফেডারেশনের নির্বাচন। কিন্তু শুক্রবার পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট সেই নির্বাচনের উপর স্থগিতাদেশ জারি করেছে। জানা যাচ্ছে, হরিয়ানা অ্যামেচার কুস্তি অ্যাসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...