Friday, April 3, 2026

ছাত্র মৃ.ত্যুর ঘটনায় জড়িত WBCS-এর স্বপ্নে বিভোর মেধাবী সৌরভ! বিস্মিত পড়শিরা

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উন্মোচন করতে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রের নাম সৌরভ চৌধুরী। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার খারুষা গ্রামে আদি বাড়ি সৌরভের। বাবা নিরুপ চৌধুরী পেশায় কৃষক। মা গৃহবধূ। সৌরভ বাবা-মায়ের একমাত্র সন্তান। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় সৌরভ জড়িত, কিছুতেই যেন বিশ্বাস হচ্ছে না পাড়া-প্রতিবেশিদের। যদিও সৌরভের বাবা তাঁর প্রাথমিক প্রতিক্রিয়াতে জানিয়েছেন, দোষী প্রমাণিত হলে ছেলের শাস্তি তিনিও চান।

সৌরভদের কৃষক পরিবারে আয় সামান্য। ভাঙাচোরা টালির বাড়ি। তা সত্ত্বেও ছেলেকে মানুষ করার একবুক আশা নিয়ে
কলকাতায় পাঠিয়েছিলেন বাবা-মা। কারণ, ছোট থেকেই স্বভাবে শান্ত স্বভাবের সৌরভ অত্যন্ত মেধাবী। টেনপুর হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে। গত বছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে এমএসসি পাশ করেন। WBCS দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। কিন্তু একনিমেষে সব শেষ।
ছেলের গ্রেফতারির খবর পেয়ে মাথায় বাজ পড়েছে সৌরভের বাবা-মায়ের। বিশ্বাস করতে পারছে না পরিচিতরাও।

এদিকে, আজ শনিবার কাকভোরে কলকাতার উদ্দেশে রওনা দেন সৌরভের বাবা। তিনি জানান, “ছেলে অন্যের উপকারে সবসময় ঝাঁপিয়ে পড়ত। স্বপ্নদীপেরও পাশে দাঁড়ায় সে। কাউকে খুন করতে পারে ও ভাবতেই পারি না। ও নির্দোষ। সত্যি যদি কোনও দোষ থাকে তবে শাস্তি হোক।”

আরও পড়ুন:পাওয়ার ব্যাংক চু.রির অভি.যোগ, সাতসকালে তরুণীকে এলোপাথাড়ি কো.প প্রেমিকের! 

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...