Wednesday, June 24, 2026

শনিবার বড় ম‍্যাচ, বৃষ্টি মাথায় কী দেখতে হবে ডার্বি? কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

শনিবার মরশুমের প্রথম ডার্বি। যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট। প্রথম বড় ম‍্যাচের উত্তাপে ফুটতে শুরু করেছে শহর কলকাতা। তবে শনিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। শনিবার সকাল থেকেই হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ কলকাতায় দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ডার্বিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে বৃষ্টি হতে পারে। প্রচুর মানুষ আজকের ম্যাচে খেলা দেখতে আসবেন। কলকাতা ডার্বিতে মোট ৬৩,৫০০ জন দর্শকের অনুমতি দিয়েছে পুলিশ প্রশাসন। তবে এই ম্যাচে ছাতা নিয়ে ঢোকা নিষেধ। ফলে বৃষ্টিতে ভিজতে না চাইলে সঙ্গে রাখুন রেনকোর্ট। রেনকোর্ট পরে স্টেডিয়ামে ঢুকতে বাধা নেই বলে জানান হয়েছে।

এদিকে শনিবারের ডার্বি ম্যাচে নিষিদ্ধ ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম। এমনটাই নির্দেশিকা জারি করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট ও ডুরান্ড কমিটি। গত কয়েক বছরে ডার্বিতে অন্য মাত্রা যোগ করেছে দুর্দান্ত টিফো। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “শনিবারের ম্যাচে ব্যানার, পোস্টার, টিফো, ড্রাম নিষিদ্ধ। ঢোকা যাবে না, দেশলাই, লাইটার বা বাজি নিয়েও।”

ডার্বি ম্যাচে বারেবারে উত্তপ্ত হয় কাদাপাড়া অঞ্চল। সেখানেও নিরাপত্তা আঁটসাঁট করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। শুধু তাই নয়, গেটের বাইরে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। লাগানো হচ্ছে, সিসিটিভিও। যারা গাড়ি নিয়ে ম্যাচ দেখতে আসবেন তাদের জন্যও নির্দিষ্ট জায়গায় পার্কিং-এর ব্যবস্থাও করা হয়েছে। ভিআইপিদের জন্যও আলাদা পার্কিং থাকছে। পুলিশের পক্ষ থেকে ম্যাচ শুরু হওয়ার বেশ কিছুটা সময় আগে মাঠে ঢুকে নিজেদের আসন গ্রহন করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:আজ মরশুমের প্রথম বড় ম‍্যাচ, কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ?

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...