Thursday, June 25, 2026

“বাংলাকে ভাতে মারার চিন্তা কেন?” বঞ্চনা ইস্যুতে মোদিকে তোপ মমতার

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের মোদি সরকারের বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে শুরু থেকেই সরব রাজ্য সরকার। শনিবার ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদির বাংলা নিয়ে বদনামের কড়া জবাব দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে কড়া সুরে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরলেন তিনি। একইসঙ্গে প্রশ্ন তুললেন, “বাংলার বদনাম করা বাংলাকে ভাতে মারার চিন্তা কেন মোদির?”

মোদির মন্তব্যের পাল্টা এক অডিও বার্তায় বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “বাংলাকে এত বঞ্চনা করেছেন, নিপীড়ন, শোষণ করেছেন আপনারা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে মোদি সরকার। বাংলা ৫ বার ১০০ দিনের কাজে প্রথম, যদি গাফিলতি থাকত তবে কেন প্রথম করা হল? ৫৪ টা টিম এসেছিল সব হিসেব দিয়েছি আমরা, তারপরও ২০২৩-২৪ বাজেটে বাংলাকে টাকা দেওয়া হয়নি। আবাস যোজনায় ৪ বার প্রথম হয়েছে বাংলা তারপরও বাংলার বাড়ি বন্ধ করা হল। বিজেপির লোকাল নেতাদের কথায় সেই টাকা বন্ধ করা হল। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রের কাছে আমরা ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পাই। আমি নিজে ৫ বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। আমার মন্ত্রীদের টিম গিয়েছে দেখা করতে। সাংসদরা দেখা করেছেন। তারপর ওনার দল বলেছে বাংলাকে আমরা ভাতে মারব। যারা এত অত্যাচার করে তারা বাংলায় হিংসা নিয়ে অভিযোগ তোলার আগে উত্তর দিক, মণিপুরে ৩ মাস ধরে কী করছেন?”

এর পাশাপাশি মোদিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “মোদিজি বাংলাকে বদনাম করা, বাংলাকে ভাতে মারার চিন্তা কেন সর্বদা আপনার মাথায়? কারণ বাংলাকে আপনি ভয় পান। আপনি জানেন বাংলা নব জাগরণের পুন্যভূমি, সংস্কৃতি মাটি। আমাদের এখানে কোনও ভেদাভেদ নেই, আমরা একসাথে চলি। অন্যদিকে আপনাদের কাজ মণিপুরে জাতি দাঙ্গা লাগানো, দার্জিলিং, উত্তরবঙ্গকে টুকরো করা, জঙ্গলমহলে আগুন লাগানো। সেটা আমরা লাগাতে দেব না।”

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...