Saturday, April 4, 2026

আর জি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃ.ত্যু ঘিরে বাড়ছে রহ.স্য!

Date:

Share post:

যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় যখন দিনভর টানটান রাজনীতি তখন ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এল। আর জি কর হাসপাতালে (R G Kar Medical College) ডাক্তারি পড়ুয়ার (Medical Student) মৃত্যু নিয়ে বাড়ছে ধোঁয়াশা। মৃত ছাত্রের নাম শুভ্রজ্যোতি দাস (Subhtrajyoti Das)। বুধবার গভীর রাতে হাসপাতালে জরুরি বিভাগে তাঁকে ভর্তি করা হয়। প্রথমে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেডিসিনে(Medicine Department)। মেডিসিন থেকে ফের তাঁকে স্থানান্তরিত করা হয় সিসিইউয়ে (CCU)। গতকাল তাঁর মৃত্যুর খবর প্রকাশ আসার পরই রহস্য বাড়ছে। হাসপাতাল সূত্রে খবর ওষুধের প্রতিক্রিয়া জেরেই ইন্টার্ন ডাক্তারের মৃত্যু হয়েছে।

প্রতিভাবান শুভ্রজ্যোতির মৃত্যুতে শোকাহত পরিবার আত্মীয়রা।কীভাবে কোন ওষুধের বিক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন শুভ্রজ্যোতি তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের তরফে হাসপাতালের গাফিলতির দিকে আঙুল তোলা হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের পড়ুয়া স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত করতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় সৌরভ চৌধুরী নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় আর কারা জড়িত আছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...