Saturday, June 13, 2026

Today’s market price: আজকের বাজারদর

Date:

Share post:

আবহাওয়ার গতি-প্রকৃতি বলছে বর্ষার ঘনঘটা চলবে। তবে কলকাতায় এখনও সবজির দাম রয়েছে কিছুটা চড়া। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর দাম কিছুটা কমেছে।অপেক্ষাকৃত চড়া দরে বিক্রি হচ্ছে মাছ-মাংস। সব মিলিয়ে বেকায়দায় আমজনতা।

তবে মাছের বাজারে রুই, কাতলার মতো মাছের দর রয়েছে চড়া। যদিও বিগত এক মাসে রুইয়ের দাম সামান্য কমেছে। তবে কাতলা ও একাধিক জিওল মাছের দাম যেন আগুন। পাশাপাশি সম্প্রতি দামি হয়েছে ডিমও। যার জেরে খরচ বেড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। অন্যদিকে মাংসের দাম, বিশেষ করে চিকেনের দাম এখনও ওঠানামা করছে। ১৯০ থেকে ২০০ এর গণ্ডিতে ঘোরাফেরা করছে চিকেনের দাম।

এবার দেখে নেওয়া যাক আজকের বাজারদর-

বেগুন ৮০-৯০ টাকা কিলো, কাঁকরোল ৫০ টাকা কিলো, শিম প্রতি কিলো ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কিলো, ধনেপাতা ২৪০ টাকা কিলো, চিচিঙ্গা ৪০ টাকা প্রতি কিলো, গাজর প্রতি কিলো ৬০ টাকা, লাল শাক ১০ টাকা আঁটি, লাউশাক ১৫ টাকা আঁটি, পালং ২০ টাকা আঁটি,  পেঁয়াজ প্রতি কিলো ৩০-৩৫ টাকা , আদা প্রতি কিলো ১০০-১২০ টাকা।কাঁচালঙ্কা প্রতি কিলো ২০০-৩০০ টাকা, জ্যোতি আলু ২০-২২ টাকা প্রতি কিলো , চন্দ্রমুখী আলু ২৬-২৮ টাকা কিলো , পেঁপে ১৮-২০ টাকা কিলো, লাউ প্রতি কিলো ৩০ টাকা, উচ্ছে প্রতি কিলো ৮০ টাকা, টমেটো প্রতি কিলো ১০০ টাকা, কুমড়ো প্রতি কিলো ২০-৩০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কিলো ৭০ টাকা, পটল প্রতি কিলো ৪০ টাকা, ঝিঙা ৫০ টাকা কিলো।

মুরগির মাংস (গোটা) প্রতি কেজি ১২০-১৩৫ টাকা, মুরগির মাংস (কাটা) প্রতি কেজি ১৭০-১৯০ টাকা, পাঁঠা / খাসির মাংস প্রতি কেজি ৮০০-৮৫০ টাকা, গলদা চিংড়ি প্রতি কেজি ৫০০-৫৫০ টাকা, বাগদা চিংড়ি প্রতি কেজি ৬০০-৭০০ টাকা,।

কাতলা মাছ (কাটা) প্রতি কেজি ৩৫০-৩৫০ টাকা, ভোলা মাছ প্রতি কেজি ১২০-১৮০ টাকা, তেলাপিয়া মাছ প্রতি কেজি ১২০-১৫০ টাকা, ট্যাংরা মাছ ১৬০-২০০ টাকা কেজি, মৌরোলা ৩৫০-৪০০ টাকা, পার্শে ৩৫০-৪০০ টাকা, পাবদা ৩৫০-৪৫০ টাকা।

 

 

 

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...