Wednesday, June 24, 2026

হঠাৎ অসু*স্থ অপর্ণা, সম্পূর্ণ বেড রেস্টের পরামর্শ ডাক্তারের!

Date:

Share post:

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Aparna Sen)। ভাইরাল জ্বরে এতটাই কাবু যে বিছানা থেকে ওঠার ক্ষমতাটুকুও নেই। ডাক্তারের কথা মেনে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হচ্ছে তাঁকে। গতকাল অর্থাৎ শনিবার ২৫ বছরে পা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম (West Bengal Motion Picture Artists Forum)। সেই উপলক্ষ্যে বিশেষ অনুস্থানের আয়োজন করা হয়েছিল কলকাতার এক নামী ক্লাবে। টলিউডের একঝাঁক তারকা সেখানে উপস্থিত ছিলেন। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) থেকে শুরু করে দীপঙ্কর দে (Dipankar Dey),রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly),শংকর চক্রবর্তী (Shankar Chakraborty), আবির চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা (Ankush Hazra)সহ প্রত্যেকেই হাজির হয়েছিলেন। কিন্তু শারীরিক সমস্যার কারণে সেখানে যেতে পারেননি অপর্ণা সেন।

আর্টিস্ট ফোরামের অনুষ্ঠানে অভিনেতা শঙ্কর চক্রবর্তী মারফত একটি বিশেষ বার্তা পাঠান অপর্ণা। তিনি জানান, আমন্ত্রণ জানানো সত্ত্বেও উপস্থিত না হতে পেরে তিনি দুঃখিত। ব্লাড প্রেসার ফল করেছে। বিছানা ছেড়ে উঠলেই মাথা ঘুরে যাচ্ছে। তাই চিকিৎসকের কথা মেনে এখন বাড়িতে সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি। খবর প্রকাশ্যে আসতেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।

 

 

 

 

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...