Wednesday, June 24, 2026

তিরুপতি মন্দিরে সপরিবারে ভারত অধিনায়ক রোহিত শর্মা

Date:

Share post:

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে ক্রিকেট থেকে কিছুদিনের বিশ্রাম নিয়েছেন রোহিত শর্মা। আমেরিকায় নিজের ক্রিকেট অ‍্যাকাডেমির উদ্বোধন করেন ভারত শর্মা। তারপর দেশে ফিরে এসেছেন হিটম‍্যান। এশিয়া কাপের আগে আর কোন সিরিজে নেই রোহিত-সহ বিরাট-জাদেজারা। একদিনের বিশ্বকাপ, এশিয়া কাপের আগে ক্রিকেটারদের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তাই এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন রোহিত। আর বিশ্রামের ফাঁকেই স্ত্রী মেয়েকে নিয়ে তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিতে গেলন হিটম‍্যান। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন তিরুপতি বালাজি মন্দিরে পূজো দিতে যান রোহিত। রোহিত এবং তাঁর পরিবারের জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাঁদের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হয়নি। মন্দিরে রোহিত আসছেন শুনে বহু অনুরাগী তাঁকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। ভক্তদের দেখে হাত নাড়েন রোহিত। এরপর স্ত্রী, মেয়েকে নিয়ে নির্বিঘ্নে দর্শন করেন মন্দির।

চলতি বছর ভারতে মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপে নামবে টিম ইন্ডিয়া। দীর্ঘদিন ধরে ভারতের ঝুলিতে নেই কোন আইসিসির ট্রফি। সেই খরা কাটাতে মরিয়া রোহিত শর্মার টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:ডার্বি হারের পর কী বললেন বাগান কর্তা দেবাশিস দত্ত?

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...