Wednesday, June 24, 2026

ফুটবলের মতো এবার টি-টোয়েন্টি ক্রিকেটেও লাল কার্ড!

Date:

Share post:

মন্থর বোলিং নিয়ে জরিমানা করতে পিছপা হয়না আইসিসি থেকে বিসিসিআই সবাই। এবার নতুন পথ দেখাতে এবার এর বিরুদ্ধে কড়া দাওয়াই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এ বার থেকে মন্থর বোলিং করলে শুধু ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে তাই নয়, ফুটবলের মতো এক জন ফিল্ডারকে লাল কার্ডও দেখাবেন আম্পায়ার। যার নিট ফল, শেষ ওভারে ১০ জন ফিল্ডার থাকবেন মাঠে। পুরুষ ও মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মরসুম থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল জানিয়েছেন, ‘‘টি-টোয়েন্টিতে ম্যাচের দৈর্ঘ্য ক্রমেই বেড়ে চলেছে। আমরা এটা বদলাতে চাই। তাই নতুন নিয়ম এনেছি। আশা করছি কোনও দলকে শাস্তি দিতে হবে না। ক্রিকেটারেরা নিজেরাই শুধরে নেবে। কিন্তু যদি কোনও দল ভুল করে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আম্পায়ার।

নিশ্চয়ই ভাবছেন নতুন নিয়মে কী আছে? তাো জানিয়েছেন মাইকেল।বলেছেন, যদি দেখা যায় ১৮তম ওভারের শুরুতে বোলিং দল সময়ের থেকে পিছনে চলছে তা হলে এক জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। যদি ১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে চলে তা হলে দু’জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে।

যদি ২০তম ওভারের আগেও বোলিং দল সময়ের পিছনে থাকে তা হলে এক জন ফিল্ডারকে লাল কার্ড দেখানো হবে। অর্থাৎ, এক জনকে মাঠের বাইরে চলে যেতে হবে। কোন ফিল্ডার বাইরে যাবেন সেটা ঠিক করবেন বোলিং দলের অধিনায়ক।যার অর্থ দাঁড়ায়, শেষ ওভারে ৩০ গজ বৃত্তের ভিতরে ছ’জন ও বাইরে মাত্র দু’জ ফিল্ডার থাকবেন।

টি-টোয়েন্টি ম্যাচে একটি ইনিংস শেষ করার জন্য ৮৫ মিনিট করে সময় বরাদ্দ থাকে। এই হিসাবে বোলিং দলকে ৭২ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১৭তম, ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৮তম, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯তম ওভার শেষ করতে হবে। সময়ের মধ্যে ওভার শেষ হচ্ছে কি না সে দিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন মাইকেল। না হলেই শাস্তি দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন তিনি।

 

 

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...