Wednesday, June 24, 2026

সিঙ্গালিলা জাতীয় উদ্যানে নতুন অতিথি, ভিড় জমিয়েছেন পর্যটকরা

Date:

Share post:

দার্জিলিং পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক সূত্রে খবর, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে দুই শাবককের জন্ম দিল রেড পান্ডা (Red Panda) নীরা ও তিস্তা। নীরা ও তিস্তা দার্জিলিং পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কেই বেড়ে উঠেছে। নির্দিষ্ট একটা সময় পড়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছিল সিঙ্গালিলা জাতীয় উদ্যানে (Singalila National Park)। জঙ্গলের পরিবেশের সঙ্গে মেলাতে একটু সময় লাগলেও তারা কিন্তু জঙ্গলের পরিবেশে মিশে গিয়েছে। এর পরেই কলার ID-র মারফৎ জানা গিয়েছে দুই শাবককে জন্ম দিয়েছে।

বনদফতরের এমন উদ্যোগে সাফল্য পাওয়ায় খুব শীঘ্রই ফের দার্জিলিং (Darjeeling) পদ্ম যা নাইডু জুওলজিক্যাল পার্ক থেকে আরও কয়েকটি রেড পান্ডা সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ছাড়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। দার্জিলিং পদ্মজা নাইডু জিওলজিক্যাল পার্কের ডিরেক্টর বাসব রাজ জানিয়েছেন, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে ২ রেট পান্ডাকে ছাড়ার সময় তাদের গলায় কলার আইডি লাগানো হয়েছিল। মূলত এরা চিড়িয়াখানাতেই (Zoo) বেড়ে ওঠার কারণে জঙ্গলের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারছে কি না তা জানার জন্যই কলার আইডি লাগানো হয়ে থাকে। এই কলার আইডির মাধ্যমেই জানা গিয়েছে দুই রেড বান্দা নিরাপত্তা দুই শাবকের জন্ম দিয়েছে। তবে সঠিকভাবে কবে শাবকের জন্ম দিয়েছে তা জানা না গেলেও আনুমানিকভাবে সপ্তাহ খানেক বয়স হবে দুটি শাবকের।

আরও পড়ুন- সংসদীয় কমিটিগুলিকে অপ্রাসঙ্গিক করতে চাইছেন মোদি, অভি*যোগ বিরোধীদের

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...