Wednesday, June 24, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে ম‍্যাচের সেরা হয়ে আইপিএল-কে কৃতিত্ব দিলেন যশস্বী

Date:

Share post:

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সৌজন্যে যশস্বী জসওয়াল এবং শুভমন গিল। ৮৪ রানে অপরাজিত থেকে ম‍্যাচের সেরা যশস্বী। দলের হয়ে এই রান করতে পেরে উচ্ছ্বসিত তিনি। ম‍্যাচের সেরা হয়ে কৃতিত্ব দিলেন আইপিএলকে। আইপিএলের জেসন হোল্ডার ও ম্যাকয়ে রাজস্থানের হয়ে খেলেন। তাঁদের বিরুদ্ধে আগে খেলার সুবিধা পেয়েছেন যশস্বী।

ম‍্যাচ শেষে ম‍্যাচের সেরা হয়ে যশস্বী বলেন,” জেসন হোল্ডার এবং ম্যাকয়ের বিরুদ্ধে আইপিএলে অনেক খেলেছি। নেটে ওদের বিরুদ্ধে খেলার সুবিধা পেয়েছি। সত্যি বলতে, আইপিএল অনেকটাই সাহায্য করেছে।”

এরপরই যশস্বী বলেন,” আমি যখনই ব্যাট করতে নামি, দলের কথা ভাবি। যে পরিস্থিতিতে যেভাবে ব্যাট করা উচিত সেটাই করি। তবে আমার লক্ষ্য থাকে রান করা। চেষ্টা করি, পাওয়ার প্লে-র মধ্যে যতটা সম্ভব বেশি রান করতে। এই ম্যাচেও সেটাই করেছি। দল আমার উপর ভরসা রেখেছে। এই ম্যাচে ব্যাট করতে নামার আগে হার্দিক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। কীভাবে ব্যাট করব সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেটাই করার চেষ্টা করেছি।”

আরও পড়ুন:ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম‍্যাচ জিতে কী বললেন হার্দিক?

 

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...