Saturday, April 4, 2026

যাদবপুরে ছাত্রমৃ.ত্যুতে আমি স্তম্ভিত: অত্যা.চারের জন্য ‘আগমার্ক সিপিএম’-কে দায়ী করে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, এই মৃত্যু কাম্য নয়। সোমবার, বেহালার (Behala) অনুষ্ঠানে থেকে সিপিএমের বিরুদ্ধে গর্জে উঠলেন মমতা। তিনি বলেন, ছাত্রমৃত্যুর ঘটনায় আমি দুঃখিত, আমি স্তম্ভিত। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, যাদবপুরে কিছু আগমার্ক সিপিএম আছে, যারা এই ঘটনা ঘটাচ্ছে।

ছাত্রমৃত্যুর ঘটনায় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরাজকতার বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তিনি জানান, যাদবপুরের ছেলেটির উপর জামা-কাপড় খুলে নিয়ে নির্মম অত্যাচার করা হয়েছিল। তাঁর কথায়, ‘‘যারা ছেলেটাকে উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে, তারা সব মার্ক্সবাদী। এরা কখনও বিজেপি, কখনও কংগ্রেস।’’ তৃণমূল সভানেত্রী বলেন, ‘‘ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা ছেলেটার জামাকাপড় পর্যন্ত খুলে নিয়েছিল। এসব করেও ওদের লজ্জা নেই।‘‘

মমতার অভিযোগ, এই ছাত্রের হাতে একটা মাদুলি ছিল। ওরা বলেছিল সেটা খুলতে হবে। যেন জমিদারি। ওটা যেন ওদের রেড ফোর্ট! এরপরেই যাদবপুরকে আতঙ্কপুর বলে তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। র্যা গিং করে। যাদবপুর এখন আতঙ্কপুর। অনেক জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না।’’

আরও পড়ুন- প্রাক্তনরা ৩দিনের মধ্যে হস্টেল ছাড়ুন, কড়া নির্দেশিকা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...