Tuesday, June 23, 2026

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজ হেরে নিজের ঘাড়েই দায় চাপালেন হার্দিক

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া ভারতের। রবিবার ক‍্যারিবিয়ানদের কাছে পঞ্চম টি-২০ ম‍্যাচে ৮ উইকেটে হারল হার্দিক পান্ডিয়ার দল। এই হারের ফলে পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ৩-২ ফলাফলে সিরিজ খোয়ালো হার্দিকরা। ব‍্যর্থ গেল সূর্যকুমারের ৬১ রান। আর এই ম‍্যাচের হারের দায় নিজের ঘাড়েই চাপালেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বললেন, আমি আসার পর রানের গতি কমে যায়। যে ভাবে চেয়েছিলাম সে ভাবে খেলতে পারিনি।

ম‍্যাচ শেষে হার্দিক বলেন,” যদি খেয়াল করেন দেখবেন, প্রথম দশ ওভারের পরেই আমরা পিছিয়ে পড়েছিলাম। বিশেষত আমি ব্যাট করতে আসার সময়। তখন দল ভাল খেলছিল। আমি আসার পর রানের গতি কমে যায়। যেভাবে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। বড্ড বেশি সময় নিয়ে ফেলেছিলাম, যার মাশুল চোকাতে হয়েছে।”

এরপরই হার্দিক বলেন,”আমি মনে করি নিজেদের পরীক্ষার মধ্যে ফেলা উচিত। এই ধরনের ম্যাচগুলোয় করা ভুল থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। দলের মধ্যে আমরা বার বার একটাই কথা বলি, সুযোগ পেলেই নিজেদের পরীক্ষার মধ্যে ফেলব। একটা-দুটো সিরিজ এরকম আসবে যাবে। আমাদের কাছে খুব একটা পার্থক্য নেই। আসল কথা হল একটা লক্ষ্যের প্রতি ক্রিকেটারদের দায়বদ্ধতা। সেটা ঠিক থাকলেই হবে।”

ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী জসওয়াল, তিলক ভর্মা, মুকেশ কমাররা। তাদের প্রশংসায় হার্দিক বলেন,” প্রত্যেকে হৃদয় দিয়ে খেলেছে। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে এটা খুবই দরকার। প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস লক্ষ করেছি। ওদের কুর্নিশ। নিজেরাই এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে।”

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...