Friday, April 3, 2026

আদানি গোষ্ঠীর তদন্তে ‘গড়িমসি‘ সেবির! রিপোর্ট জমা পড়ল না শীর্ষ আদালতে, আক্রমণ কংগ্রেসের

Date:

Share post:

আদানি গোষ্ঠীর তদন্তে ‘গড়িমসি‘ সেবির। কথা থাকলেও, সোমবার সুপ্রিম কোর্টে আদানি গোষ্ঠীর (Adani Group) বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত (Investigation) রিপোর্ট পেশ করতে পারল না সেবি তথা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। কারণ এখনও তদন্তই শেষ করে উঠতে পারেনি তারা। আরও ১৫দিন সময় চেয়েছে সেবি।

বেশ কয়েকমাস আগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে মার্কিন শর্ট সেলার কোম্পানি হিন্ডেনবার্গ। সেই রিপোর্টে ভিত্তিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জেরে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের হয়। শীর্ষ আদালতই সেবিকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিল।

এদিন শীর্ষ আদালতে সেবি জানিয়েছে, আদানি গোষ্ঠীর ২৪টি লেনদেনের মধ্যে ১৭টির তদন্ত হয়েছে। এখনও বাকি ৭টি। এর আগে একবার তদন্তের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। ১৪ অগাস্টের মধ্যে রিপোর্ট জমার কথা ছিল। শুধু হিন্ডেনবার্গের রিপোর্টই নয়, বেশ কিছু কোম্পানিতে পাবলিক শেয়ার হোল্ডিংয়ের নিয়ম লঙ্ঘন করেছে আদানি গোষ্ঠী। এই অভিযোগের তদন্তও সেবিকে করতে বলে শীর্ষ আদালত।

এদিকে, সেবির এই ‘গড়িমসি’ নিয়ে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। প্রশ্ন তোলে, ওই কোম্পানিতে গরমিল অডিটর ফার্ম ডেলয়েট অ্যান্ড হ্যাস্কিংস দেখতে পাচ্ছে। সেবি কি সেই অনিয়ম দেখতে পাচ্ছে না? সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশের ৪৮ ঘণ্টা আগে ডেলয়েটের অডিটর দায়িত্ব ছেড়ে দিয়েছে। ডেলয়েট জানায়, হিন্ডেনবার্গের রিপোর্টে যে সব লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছিল, সেগুলি অবশ্যই সেবির নিয়ম লঙ্ঘন করেছে। অথচ বিজেপি তথা প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তই শেষ করে উঠতে পারছে না সেবি।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...