Friday, April 3, 2026

স্বাধীনতা দিবসে আইপিএসদের পাশাপাশি আমলাদেরও সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানে রাজ্যের পুলিশ আধিকারিকদের পুরস্কার প্রদান করা হয়। প্রথা মাফিক এবারও সেটা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল সেই অনুষ্ঠানে এ রাজ্যের IAS-WBCSদের সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সব সময় প্রশাসনিক ক্ষেত্রে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সম্মান করেন এবং যেকোনও পরিস্থিতি তাঁদের পাশে দাঁড়ান অভিভাবকের মতো। এই ধারাই বজায় রইল মঙ্গলবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও।

স্বাধীনতা দিবসে রাজ্যের ১১জন পুলিশ অফিসারকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন আইএএস অফিসারকেও বিশেষ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাঁদের কর্মজীবনে উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত করেন তিনি। এবার সিভিল সার্ভিস অফিসারদের সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর হাত থেকে যাঁরা বিশেষ সম্মান পেলেন:

স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা

আইএএস বিবেক কুমার

আইএএস মনোজ পন্ত

আইএএস প্রভাত মিশ্র

আইএএস সংঘমিত্রা ঘোষ

আইএএস নারায়ণ স্বরুপ নিগম

আইএএস শান্তনু বসু

আইএএস পিবি সেলিম

আইএএস শরদ কুমার দ্বিবেদী (উত্তর ২৪ পরগনার জেলাশাসক)

আইএএস মুক্তা আর্য্য (হাওড়ার জেলাশাসক)

ডব্লিউবিসিএস বিধান রায় (বীরভূমের জেলাশাসক)

আজ রেড রোডের অনুষ্ঠানে ‘চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ দেওয়া হয় এক জন আইপিএস অফিসারকে। তিনি হলেন, পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব।

এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস’ সম্মান পেয়েছেন পাঁচ আইপিএস অফিসার।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী

হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার

হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ

 

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...