Saturday, April 4, 2026

ফের ভয়া.বহ বি.স্ফোরণ রাশিয়ায়, মৃ.ত অন্তত ৩০!

Date:

Share post:

রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)নিয়ে যখন কিছুতেই স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে না তখন সেই আবহে ফের বিস্ফোরণ পুতিনের দেশে। গতকাল রাতে দক্ষিণ রাশিয়ার দাগেস্তানে (Dagestan, Russia) একটি পেট্রোল পাম্পের সামনে বিস্ফোরণের (Explotion near Petrol pump)ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩০ জন। জখমের সংখ্যাটা ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যা বাড়ারও আশঙ্কা করছে প্রশাসন।

সূত্রের খবর, সোমবার রাতে দাগেস্তানের মাখাচাখলা শহরের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণ ঘটে। নিহত ৩০ জনের মধ্যে তিনটি শিশুও রয়েছে। দুর্ঘটনার পর দাগেস্তানের আপৎকালীন মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, দুর্ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। পেট্রোল পাম্পে থাকা ৮টি জ্বালানির ট্যাঙ্কের মধ্যে দু’টি ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৬০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়ে। ২৬০ দমকলকর্মী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থল থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। সন্ত্রাসবাদী কার্যকলাপ নাকি অন্য কোনও কারণে এই বিস্ফোরণ এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...