Wednesday, June 24, 2026

লালকেল্লা নয়, ২৪-এ নিজের বাড়িতে পতাকা তুলবেন না মোদি: কটাক্ষ খাড়গের

Date:

Share post:

আগামী বছর নরেন্দ্র মোদি(Narendra Modi) পতাকা উত্তোলন করবেন ঠিকই, তবে সেটা লালকেল্লায় নয়, নিজের বাড়িতে। লালকেল্লায় নরেন্দ্র মোদির ভাষণের পাল্টা এভাবেই তাকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। মঙ্গলবার লালকেল্লায় মোদির ভাষণে উপস্থিত ছিলেন না কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে। তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে কংগ্রেসের তরফে জানানো হয়, মোদিকে নিরাপত্তা দিতে দিল্লিতে এতই কড়াকড়ি ছিল যে অনুষ্ঠানস্থলে পৌঁছতে অনেক সময় লেগে যেত। সেই কারণেই যোগ দিতে পারেননি খাড়গে।

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে বিরোধীদের তরফে বার্তা দেওয়া হয়েছে এ বছরে লালকেল্লায় মোদির শেষ ভাষণ। বিরোধীদের এই বার্তাকে অবশ্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন মোদি। তাই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লায় বিরোধীদের বার্তা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আগামী বছর আবার স্বাধীনতা দিবসে এখানেই আপনাদের সামনে আসব। আর এক বছর ধরে আমরা কী কী কাজ করলাম, তার খতিয়ান দেব।” নরেন্দ্র মোদির এখনো মন্তব্যের পর কংগ্রেস সভাপতি খাড়গেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে স্পষ্ট জানান, “উনি তো আগামী বছরও জাতীয় পতাকা উত্তোলন করবেন। তবে সেটা করবেন নিজের বাসভবনে।”

একই সুরে নরেন্দ্র মোদিকে তোপ দাগেন সাংসদ কেসি বেণুগোপাল। তিনি বলেন, ২০২৪ সালে কে ক্ষমতায় ফিরবেন সেটা মানুষই ঠিক করবেন। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব। তবে এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গের অনুপস্থিতি রীতিমতো বিতর্ক তৈরি করে। যদিও এ প্রসঙ্গে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, “প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ব্যাপক কড়াকড়ি ছিল দিল্লিতে। তার জেরে অনুষ্ঠানস্থলে পৌঁছতে অন্তত দু’ঘণ্টা সময় লাগত। কিন্তু পার্টির দফতরে পতাকা উত্তোলন করে লালকেল্লায় সঠিক সময়ে পৌঁছতে পারতেন না কংগ্রেস সাংসদ।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...