Friday, April 3, 2026

স্বাধীনতা দিবসে পরিবেশ সচেতনতা দৌড় এবার হাওড়া-হুগলিতে!

Date:

Share post:

মঙ্গলবার ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে হরিপালের সমাজসেবী দেবজ্যোতি অধিকারীর (Debojyoti Adhikari) উদ্যোগে হাওড়ার লিলুয়া (Liluah) থেকে হুগলির ডানকুনি (ভায়া নালিকুল) পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় পরিবেশ সংরক্ষণের জন্য পদযাত্রা (Walk for environmental protection) অনুষ্ঠিত হয়। এই ৪০কিলোমিটারে প্রতি এক কিলোমিটার অন্তর ১০টি করে চারা গাছ বিতরণ করা হয়।এই দৌড় পদযাত্রায় অংশ গ্রহণ করেন জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়ন ইন্দ্রনীল ঘোরুই (Indranil Ghorui) ও সাঁতারু বেঙ্গল চ্যাম্পিয়ন সায়নদ্বীপ পাছাল।

 

স্বাধীনতায় শুধু দেশমাতৃকার সম্মান রক্ষা নয় পাশাপাশি পরিবেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের নিতে হবে। উদ্যোক্তা দেবজ্যোতি বলেন,আজকের এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ ও বন্যপ্রাণীদের সংরক্ষণের বার্তা দেওয়াই মূল লক্ষ্য। এই আয়োজনে সহযোগিতা করেন বিশিষ্ট পরিবেশপ্রেমী অলোক কোলে , কল্যাণময় দাস ও ওনাদের সম্পূর্ন টিম।এদিন প্রায় ৫০০ চারাগাছ বিতরণ করা হয় । হাওড়ার লিলুয়া থেকে হুগলির ডানকুনি চণ্ডীতলা মশাট শিয়াখালা হয়ে নালিকুল বটতলায় শেষ হয় এই দৌড় । সেখানে জাতীয় পতাকা উত্তোলনও করা হয়।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...