Tuesday, March 17, 2026

“ভগবান শ্রীরাম প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জোগান”! কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ‘অকপট’ সুনক

Date:

Share post:

প্রধানমন্ত্রী(Prime Minister) নয়, হিন্দু (Hindu) হিসাবেই তিনি এখানে এসেছেন। রাম কথা শুনতে মঙ্গলবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে (Cambridge University) আধ্যাত্মিক বক্তা মোরারি বাপুর অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথাই জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন, অনুষ্ঠানে এসে সম্মানিত বোধ করছেন তিনি।

নিজের ধর্মবিশ্বাস সম্পর্কে বলতে গিয়ে সুনক স্পষ্ট জানান, তাঁর ধর্মীয় বিশ্বাস একান্তই তাঁর নিজস্ব ব্যক্তিগত এবং সেই বিশ্বাস তাঁকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখায়। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান চলাকালীন তাঁকে ‘জয় সিয়া রাম’ ধ্বনি তুলতেও দেখা যায়। অন্যদিকে, মোরারি বাপুর মঞ্চে রাখা হনুমান মূর্তি প্রসঙ্গে সুনাক জানান, যেমন এখানে এক সোনার হনুমানের মূর্তি রয়েছে, আমার ১০ ডাউনিং স্ট্রিটের অফিসেও সোনার গণেশ মূর্তি রয়েছে। সেই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আরও দাবি, ভগবান শ্রীরাম তাঁকে প্রতি মুহূর্তে অনুপ্রেরণা জোগান। এরপরই ঋষি মনে করিয়ে দেন, ব্রিটিশের পাশাপাশি হিন্দু হিসাবে তিনি সমানভাবে গর্বিত। ছোটবেলায় ভাই বোনেদের সঙ্গে পুজো দিতে যেতাম। প্রসাদ খেতাম। আসলে এই যে সেবা করার ব্রত, এই হিন্দু মূল্যবোধটা ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে মিলে যায়।

এরপরই ভগবান রামচন্দ্রের প্রসঙ্গ টেনে সুনক বলেন, ভগবান রামচন্দ্র সবসময় আমার অনুপ্রেরণা। বাপু আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার সত্য, ভালোবাসা আর দয়াশীলতার শিক্ষা এটা আজ আরও বেশি প্রাসঙ্গিক।

 

 

 

spot_img

Related articles

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...