Sunday, April 12, 2026

কুকুরের কাম.ড়ে জ.খম শিশু, কুকুর মালিকের বিরু.দ্ধে FIR!

Date:

Share post:

কোলের শিশু সন্তানকে নিয়ে লিফটে উঠেছিলেন মা, ভাবতেই পারেননি মূর্তিমান বিপদ (Gurugram dog attack)সেখানেই অপেক্ষা করছে। ২৮ জুলাই গুরুগ্রামের সেক্টর ৫০-এর ইউনিটেক ফ্রেস্কো আবাসন কমপ্লেক্সে ৭ তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে যাবেন বলে লিফটে উঠেছিলেন যশবিন্দর সিং (Yashvindar Singh) নামে আবাসনের এক বাসিন্দা, সঙ্গে ছিলেন স্ত্রী ও ৬ মাসের শিশু। সেই সময় আচমকাই গলায় বেল্ট লাগানো একটি কুকুর দৌড়ে ঢুকে আসে লিফটের ভিতর, তারপর সোজা ঝাঁপিয়ে পড়ে মহিলা ও তাঁর সন্তানের উপরে। কুকুরের কামড়ে ক্ষতবিক্ষত হতে হয় মা এবং দুধের শিশুকে। শনিবারের এই ঘটনার পরেই সোমবার থানায় গিয়ে কুকুরের মালিকের (Gurugram Dog Owner)বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে এফআইআর (FIR)করেন তিনি।

আক্রান্ত মহিলার স্বামী যশবিন্দর বলছেন কুকুরটির গলায় বেল্ট বাঁধা থাকলেও তাতে লিশ লাগানো ছিল না। তিনি যখন কুকুরের আক্রমণ থেকে তাঁর স্ত্রী ও সন্তানকে বাঁচানর আপ্রাণ চেষ্টা করছিলেন তখন এক ডেলিভারি বয় হরিশ , যিনি ওই লিফটে ছিলেন তাঁদের সাহায্য করেন । আসলে সাত তলা থেকে নেমে পাঁচতলায় লিফট থামে। তখন কুকুর লিফটের ভেতরে চলে আসে। যশবিন্দরের অভিযোগ, কুকুরের মালিক বৃতি লুম্বার জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, এই ঘটনার জন্য বৃতি পরে তাঁর কাছে ক্ষমা চেয়েছেন। কিন্তু পরবর্তীতে আবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে অন্য কয়েকজন বাসিন্দা হেনস্থা করেছেন তাঁকে। এরপরেই তিনি অভিযোগ জানাবার সিদ্ধান্ত নেন।

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...